‘মন যেখানে ঘর সেখানে’ : হেফনারের বিছানা-স্থায়িত্ব মাত্র দুই সেকেন্ড

ডেস্ক: ‘মন যেখানে ঘর সেখানে’- টুইটারে এই ঘোষণা দিয়ে আবার সাবেক স্বামী প্লেবয় ম্যাগাজিনের জনক হিউ হেফনারের ঘরে ফিরে এসেছেন ক্রিস্টাল হ্যারিস (২৬)। তবে কি ক্ষমার অসাধারণ গুণ জব্দ করেছেন ৮৬ বছর বয়সী হেফনার! গত গ্রীষ্মে বিয়ের মাত্র কয়েক দিন আগে ছাড়াছাড়ি হয়ে যায় দু’জনের মধ্যে। কেবল পালিয়ে যাওয়া গার্লফ্রেন্ডের সঙ্গে সমঝোতা করেই ক্ষান্ত হননি বহু ভোমরের পাণি খাওয়া পাকা খেলোয়াড় হেফনার। হ্যারিসকে ফিরিয়ে এনেছেন নিজঘর প্লেবয় ম্যানসনে। টুইটারে হ্যারিসের ফিরে আসার গুজবের সত্যতা জানিয়ে হেফনার বলেন, ‘হ্যারিসের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার মধ্যে কোন সারপ্রাইজ নেই, কেননা সাবেক গার্লফ্রেন্ডদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার ইতিহাস রয়েছে আমার’। এদিকে হ্যারিসও টুইট করেন, হেফনার ও আমাদের কুকুর চার্লির সঙ্গে প্লেবয় ম্যানসনে ফেরাকে স্বাগতম। আমি মিস করেছি ভালবাসা ও উপভোগের সময়গুলো। ‘মন যেখানে ঘর তো সেখানেই’। তবে খবর বেরিয়েছে যে, হ্যারিস ফিরে আসায় হেফনারের বর্তমান এক নম্বর গার্লফ্রেন্ড সাহারা বার্চার্ড চলে গেছেন তাকে ছেড়ে। কিন্তু ঝানু প্লেয়ার অস্বীকার করছেন এ খবর। অন্য গার্লফ্রেন্ড সাহারা কানাডায় গেছেন তার পরিবারের সঙ্গে দেখা করতে। এর সঙ্গে ক্রিস্টাল হ্যারিসের ফিরে আসার কোন সম্পর্ক নেই বরং সাহারা ও ম্যানসনে আমার অন্য গার্লফ্রেন্ডরা স্বাগতম জানিয়েছেন হ্যারিসকে। গত জুনে যখন বিয়ের সবকিছু ঠিকঠাক, কেকের অর্ডার দেয়া হয়েছে, তৈরি হ্যারিসের বিয়ের পোশাকও। ঠিক তখন এটা বাতিল করে দেন হ্যারিস। তখন টুইটারে হ্যারিসের মনের পরিবর্তনের কথা বলেছিলেন হেফনার। তবে সব জট পাকিয়ে যায় যখন হ্যারিস বলে দেন যে হেফনারের বিছানা-স্থায়িত্ব মাত্র দুই সেকেন্ড। তার সঙ্গে কিভাবে থাকতে পারি, আমি দুঃখিত। হেফনার প্লেবয়ের জুলাই সংখ্যায় প্রচ্ছদ করেছেন ক্রিস্টাল হ্যারিসকে। সেটা বাজারে আসার আগেই ফিরে এলেন ‘পালানো কনে’। হ্যারিস ফিরে এলেও তাদের বিয়েও স্বামী-স্ত্রী হিসেবে সংসার করা নিয়ে রয়েছে ঘোর সংশয়। কেননা দু’বার বিয়ে করা হেফনার এ বছরের শুরুতে পবিত্র বন্ধনটি সম্পর্কে বলেছেন- বিয়ে নিয়ে সংশয় রয়েছে আমার। বিবাহিত জীবন আমার জন্য নয়।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








