মরণ ব্যাধি করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে টর্নেডো তাণ্ডব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ঘাটি করেছে মরণ ব্যাধি করোনাভাইরাস। করোনার এই হত্যাযজ্ঞের মধ্যেই আঘাত হেনেছে টর্নেডো। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এতে ওই অঞ্চলের ৮টি অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। টেক্সাস, আরকানসাস, আলাবামা, লুইজিয়ানা ও কেন্টাকিতে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হানে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে টর্নেডোর আঘাতে ভেঙে পড়া ঘরবাড়ি, বিদ্যুতের উপড়ে পড়া লাইন, বিধ্বস্ত বিলবোর্ড ও উল্টে যাওয়া গাড়ি দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ধারণা করা হচ্ছে ৩৪টি টর্নেডো এলাকাটি অতিক্রম করেছে। দুটি দীর্ঘ টর্নেডো একই এলাকা দিয়ে মিসিসিপিতে আঘাত করে। পাওয়ার আউটরেজ জানিয়েছে, রবিবার মধ্যরাতে আটটি অঙ্গরাজ্যের প্রায় ৫ লাখ ৮০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টর্নেডো টেক্সাস, আরকানসাস, আলাবামা ও কেন্টাকিতে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে আঘাত হানে। এর আগে রবিবার লুইজিয়ানাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। মনরোতে বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০০ বাড়ি।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








