মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র কৃষক লীগের আলোচনা সভা : যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের বাংলাদেশে ফিরিয়ে নেয়ার আহ্বান (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/3587907744560237/
https://www.facebook.com/USANewsNY/videos/2517699068443123/
https://www.facebook.com/USANewsNY/videos/589308365239984/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলীনের নিউকার্কের একটি অফিস মিলনায়তনে গত ২১ ডিসেম্বর শনিবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের বাংলাদেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাসের পরিচালনায় এবং যুক্তরাষ্ট্র কৃষক লীগের সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশ চন্দ্র নাথ ও তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, আওয়ামী লীগ মোহাম্মদ হানিফ, এমএ মুহিত, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল আমিন ভূইয়া, যুক্তরাষ্ট্র কৃষকলীগের সহ সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসার এমও জি রাসেল ভূইয়া, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার দিদার প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ডাকেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মুক্তিযুদ্ধে মহান নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এ স্বাধীনতা অর্জন করেন।
বক্তাগণ যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে জাতির পিতা হত্যাকান্ডের বিচার সমাপ্ত করতে স্ব স্ব অবস্থান থেকে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








