Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মহামারী করোনাভাইরাস : যুক্তরাষ্ট্রে দশ হাজার বাংলাদেশি পরিবারকে খাদ্য সহায়তা দেবে মুনা- হটলাইন ৮৭৭-৬৮৬-২৭৭৪

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: April 16, 2020 | 3:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা- মুনা ১০ হাজার বাংলাদেশি পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়ার এক কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার রাতে এক মিডিয়া টেলিকনফারেন্সে এই ঘোষণা দেয় সংগঠনটি।
টেলিকনফারেন্সে মুনা’র নেতৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত রাজ্যে বিতরণ করা হবে এসব খাদ্য। অধিকসংখ্যায় বাংলাদেশিদের বসবাস ও করোনা আক্রান্ত বিধায় নিউইয়র্কে বিতরণ করা হবে সবচেয়ে বেশি খাদ্য। মুসলিমদের পাশাপাশি অমুসলিম কিংবা বাংলাদেশি নয় এমন মানুষেরাও প্রয়োজনে চাইতে পারেন মুনা’র খাদ্য-সহায়তা। তারা জানান, আগ্রহীরা টেলিফোন করে নিজেদের খাদ্য চাহিদা জানাতে পারেন মুনা’র হটলাইনে (+১-৮৭৭-৬৮৬-২৭৭৪)। মুনা’র নেতৃবৃন্দ জানান, খাদ্য সহায়তা বিষয়ে কেউ না জানালেও মুনা তাদের নেটওয়ার্কের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে খাদ্য বিতরণ করবে। টেলিকনফারেন্সে মুনা’র নেতৃবৃন্দ জানান, নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের মানুষ এখন নানা সংকটে। আতংক গ্রাস করেছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘরবন্দী মানুষদের অনেকেরই খাদ্য সংকট। অর্থ আছে কিন্তু  খাবারের দোকান খোলা থাকলেও সংক্রমিত হওয়ার ভয়ে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। এ ধরণের পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার নানা রকম সরকারি ও বেসরকারি কার্যক্রমের পাশাপাশি মুনা চালু করছে তাদের খাদ্য সহায়তা কর্মসূচি।

টেলিকনফারেন্সে মুনা’র নেতৃবৃন্দ জানান, ৫ জন চিকিৎসকের সমন্বয়ে গঠন করা হয়েছে একটি মেডিক্যাল পুল। যে কেউ চাইলেই মুনা’র হটলাইনে (+১-৮৭৭-৬৮৬-২৭৭৪) ফোন করে করোনাভাইরাস কিংবা যে কোনো রোগের বিষয়ে এই মেডিক্যাল পুলের কাছ থেকে চিকিৎসা সহায়তা নিতে পারেন। নেতৃবৃন্দ জানান, সংগঠনটি ইতিমধ্যেই করোনা ভাইরাসের আক্রমণে প্রাণ হারানো ৩৩ জন প্রবাসী বাংলাদেশির মৃতদেহ দাফনে সহায়তা করেছে।
মিডিয়া টেলিকনফারেন্সে মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন, মুনা কনভেনশন ২০২০ এর আহবায়ক আরমান চৌধুরী, মুনা নিউইয়র্ক নর্থ জোনের প্রধান আব্দুল্লাহ আরিফ, অন্যতম নেতা মাহবুবুর রহমান প্রমূখ বক্তব্য দেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV