Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মহিলাদের কুমারীত্ব পরীক্ষার ঘটনা ফাঁস হওয়ায় মিশরে নতুন করে ক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: June 1, 2011 | 8:28 AM

ইউএসএনিউজ ডেস্ক: মিশরে গত মার্চে বিক্ষোভ শোভাযাত্রা থেকে আটক মহিলাদের কুমারীত্ব পরীক্ষা করা হয়েছে বলে একজন প্রবীণ জেনারেল স্বীকার করার পর দেশটিতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এর আগে মিশরের সেনা কর্তৃপক্ষ এ ধরণের অভিযোগ অস্বীকার করেছিল।মার্চের ৯ তারিখে কায়রোর তাহরির স্কোয়ার থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ার সময় অনেককে আটক করা হয়েছিল। সে সময় আটক এক মহিলা পরে অভিযোগ করেছিলেন, মিশরের একটি সেনা কারাগারে তার কুমারীত্ব পরীক্ষার আগে তাকে নগ্ন করে ছবি তোলা হয়েছিল। তিনি আরও দাবি করেছেন, পরীক্ষায় যে সব নারী কুমারী নয় বলে প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ খাড়া করা হয়েছিল।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মিশরের প্রবীণ এক জেনারেল মার্কিন টেলিভিশন নেট ওর্য়াক সিএনএনকে এ ধরণের পরীক্ষা চালানোর কথা স্বীকার করেছেন। তিনি এ ধরণের পরীক্ষা চালানোর বিষয়টি সমর্থনও করেছেন।তার দাবি হল, আটক মহিলাদের ধর্ষণ বা যৌন নির্যাতন করা হয়নি প্রমাণের জন্য এ ধরণের কাজ করা হয়েছে; তাদের কেউই কুমারী নয় তা প্রথমেই প্রমাণিত হয়েছে।হোসনি মুবারকের পতনের পর মিশর পরিচালনা করছে মিশরের সশস্ত্র বাহিনীর উচ্চ পরিষদ। এ পরিষদ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। এ ছাড়া গ্রেফতারকৃতদের নির্যাতন করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তাও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে এ পরিষদ জানায়।

ট্যাগ:
Situs Streaming JAV