মাঝরাতে ফ্লোরিডায় রান্নাঘরে ১১ ফুট লম্বা কুমির : ছিল এক ঘণ্টা, কেউ হতাহত হয়নি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাত সাড়ে তিনটার সময় ঘুম ভেঙ্গে মেরি উইসুচেনের মনে হলো তিনি রান্নাঘরে কিছু পড়ে যাবার শব্দ শুনেছেন। উঠে দেখতে গেলেন কী হয়েছে, যা দেখলেন তা ছিল যেন দুঃস্বপ্নের চেয়েও বেশি। রান্নাঘরের মেঝেতে চড়ে বেড়াচ্ছে ১১ফুট লম্বা এক কুমির। বিশাল লেজের আঘাতে জিনিসপত্র উল্টেপাল্টে ফেলছে, আর যেন ক্রদ্ধ হুঙ্কার করছে। এর আগে সে রান্নাঘরের জানালার কাঁচ ভেঙ্গে ফেলেছে।
ভয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান মেরি। কিন্তু হুশ যায়নি তার, তিনি ফোন দেন ৯১১ এ, এরপর ফোন দেন পরিবেশ বিভাগে। ক্লিয়ারওয়াটার পুলিশ জানিয়েছে, কুমিরটি একটি পুরুষ কুমির। তাদের ধারণা কাছাকাছি কোন কুমির প্রজনন কেন্দ্র বা চিড়িয়াখানা থেকে হয়তো পালিয়ে এসেছে। পরে স্থানীয় একজন শিকারিকে খবর দিয়ে আনা হয়।
তিনি জালে আটকে কুমিরটিকে ধরে স্থানীয় এক চিড়িয়াখানার পরীক্ষাগারে দিয়ে আসেন। কিন্তু বেরিয়ে যাবার আগে কুমিরটি মেরির ওয়াইন র্যাক উল্টে ফেলে। কুমিরটি এক ঘণ্টা ছিল মেরির বাড়িতে। তবে এ সময় কেউ হতাহত হয়নি।
ফ্লোরিডায় বন্যপ্রাণী সুরক্ষায় কঠোর আইন থাকায় প্রাণ সংশয় না হলে কেউ প্রাণী হত্যা করতে পারেনা, যে কারণে সেখানে কুমিরের সংখ্যা গত কয়েক বছরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সে কারণে প্রায়ই রাস্তাঘাটে এবং মানুষের বাড়িতে চলে আসে কুমির। ফ্লোরিডায় কেবল ২০১৮ সালেই আট হাজারের বেশি কুমির মানুষের বাড়িতে ঢুকে পড়ে। তবে কুমিরের আক্রমণে অনেক সময় মানুষের আহত এবং নিহত হবার খবরও পাওয়া যায়। যদিও সে সংখ্যা আনুপাতিক হারে উদ্বেগজনক নয়।
গত জুনে এক বাড়িতে কুমিরের আক্রমণে মারা যান একজন নারী। ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত ফ্লোরিডায় কুমিরের আক্রমণে মাত্র ২২জন মানুষ মারা গেছেন। সূত্র : বিবিসি।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








