‘মানবাধিকারের প্রশ্নে পিছু হটেছে বাংলাদেশ’ :নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ
২০১২ সালে মানবাধিকারের প্রশ্নে বাংলাদেশ আরও পিছু হটেছে বলে মন্তব্য করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আজ প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করে সংস্থাটি বলেছে, বাংলাদেশের জন্য ২০১২ সাল চিহ্নিত হবে ‘ত্রুটিপূর্ণ’ বিচার, আইনশৃঙ্খলা বাহিনীর বিচারবহির্ভূত হত্যার ‘দায়মুক্তি’ এবং বেসরকারি সংস্থা (এনজিও) ও অধিকার কর্মীদের ওপর কড়াকড়ির বছর হিসাবে। প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, “সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাজের সুযোগ সীমিত করায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনাকে বিচারের আওতায় না আনায়, হত্যা ও গুমের ঘটনার তদন্ত না হওয়ায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলের (এনজিও) ওপর নজরদারি বাড়ানোর ফলে ২০১২ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে। ক্রসফায়ারের নামে বাংলাদেশে এখনো বিচার বহির্ভূত হত্যা চলছে। বিরোধী দল ও অধিকার কর্মীদের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনাও ঘটছে। একজন শ্রমিক নেতাকে অপহরণের পর হত্যা করা হয়েছে এবং আরো অনেককে হুমকি দেয়া হয়েছে। নারীর প্রতি সহিংসতা বন্ধে বাংলাদেশে শক্তিশালী আইন থাকলেও তার বাস্তবায়ন না থাকায় ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুকের জন্য নির্যাতন, এসিড সন্ত্রাস, ফতোয়ার নামে ‘অবৈধ’ শাস্তির ঘটনা ঘটেই চলেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেন, “বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা, অধিকার কর্মীদের কাজের জন্য অধিকতর উদার পরিবেশ সৃষ্টি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু সরকার এখন আর সেই সব লক্ষ্য অর্জনের চেষ্টা করছে বলে মনে হয় না।”মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








