মামলার গ্যারাকলে স্বন্দ্বীপ সোসাইটি ইউএসএ : ৭ জনের বিরুদ্ধে শোকজ জারী, মামলার পরবর্তী তারিখ ৮ জানুয়ারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেব পরিচিত সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি’র পর এবার সদ্য সমাপ্ত নির্বাচন ঘিরে মামলার গ্যারাকলে পড়লো প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন স্বন্দ্বীপ সোসাইটি ইউএসএ। গত ১৬ নভেম্বর ব্রুকলীনে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ঐ নির্বাচনে সদস্যরা সরাসরি গোপন ভোট প্রদান করেন। পরবর্তীতে নির্বাচনের নানা অভিযোগ উঠে। আর এই অভিযোগ সমূহের সুরাহা না হওয়ায় সংগঠনটির একাধিক সদস্য বাদী হয়ে ব্রুকলীনের কিংস কাউন্টির সুপ্রীম কোর্টে মামলা দায়ের করেছেন। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, সদস্য সমাপ্ত নির্বাচনে দুটি প্যানেল ছাড়াও একজন সভাপতি পদে স্বতন্ত্রভাবে প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ‘পান্না-আলাউদ্দিন’ প্যানেল-কে বিজয়ী ঘোষণা করলে প্রতিদ্বন্দি প্যানেল ‘আমিন-সাইফুল’ প্যানেল নির্বাচনে নানা অভিযোগ তুলে ঐ নির্বাচন এবং নির্বাচিনী ফলাফল প্রত্যাখ্যান করে। ইসি’র ঘোষণা মতে নির্বাচনে সভাপতি পদে আব্দুর মান্নান পান্না পুন: নির্বাচিত এবং এস এম আলাউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে গত ১৭ নভেম্বরের নির্বাচনে ইসি’র একগুয়েমী সহ নানা অভিযোগ এনে সংগঠনের তিন সদস্য যথাক্রমে এ কে মিয়া হানিফ, ইদ্রিস আলম ও মোহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে গত ২৩ ডিসেম্বর সোমবার ২০১৯ ব্রুকলীনের কিংস কাউন্টির সুপ্রীম কোর্টে মামলা দায়ের করেছেন (মামলার ইনডেস্ক নং ৫২৭৭৮১/১৯)। মামলায় সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল মান্নান পান্না, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার নূরেছ ছফা, নির্বাচন কমিশনের সদস্য যথাক্রমে মোহাম্মদ এ সুজন, লুৎফুল করীম, সাঈদ এ হোসাইন ও মোহাম্মদ তোহা-কে বিবাদী করা হয়েছে এবং এই ৭ জনের বিরুদ্ধে শোকজ জারী করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ জানুয়ারী।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








