Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন এটর্নি হলেন বাংলাদেশি রুমা

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: April 27, 2021 | 10:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে আইনজীবী হিসেবে যাত্রা শুরু করলেন কক্সবাজারের মেয়ে এটর্নি জান্নাতুল মাওয়া রুমা।
ম্যাসেচুসেটস স্টেটের স্প্রিংফিল্ডের ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জুরিস ডক্টর ডিগ্রি অর্জনকারী রুমা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ ৩৬টি স্টেটে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।
এটর্নি রুমা ছাড়া আর মাত্র ৯ জন বাংলাদেশি-আমেরিকানের গোটা যুক্তরাষ্ট্রে আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের অনুমতি রয়েছে।
এটর্নি রুমা নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তর আমেরিকায় অবস্থিত কক্সবাজার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী সমিরুল ইসলাম বাবলুর স্ত্রী।
তিনি ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাস করে চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সদস্য হন।
তিনি সাকের মোহাম্মদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ে পড়ার পর খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে ২০০৫ সালে এসএসসি পাস করেন। চট্টগ্রামের এনায়েতবাজার মহিলা কলেজ থেকে ২০০৭ সালে এইচএসসি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ২০১২ সালে এলএলবি (অনার্স) ও ২০১৩ সালে এলএলএম করেন।
বর্তমানে স্বামী বাবলু, এক কন্যা এবং শ্বাশুড়িকে নিয়ে রুমা নিউইয়র্কেই বসবাস করছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকায়। আনোয়ারা বেগম ও মৃত মনজুর আলম সওদাগরের চার ছেলে এবং তিন কন্যার মধ্যে এটর্নি রুমা ষষ্ঠ সন্তান। বিডিনিউজ

ট্যাগ:
Situs Streaming JAV