মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু নারী তুলসি গাব্বার্ড

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পার্লামেন্ট মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু ধর্মাবলম্বী নারী হিসেবে শপথ গ্রহণ করলেন তুলসি গাব্বার্ড। শুধু প্রথম হিন্দু নারী হিসেবেই তিনি ইতিহাস সৃষ্টি করেননি, কংগ্রেসের ইতিহাসে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের আইন প্রণেতা হিসেবে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ ‘ভগবদ গীতা’ হাতে শপথ নিয়েও ইতিহাস রচনা করলেন তুলসি! বৃহস্পতিবার, ৩১ বছর বয়সী তুলসি মার্কিন প্রতিনিধি সভার স্পিকার জন বয়েহনারের কাছে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে তুলসি বলেন, “নিজের ‘ভগবদ গীতা’ হাতে নিয়ে আমি শপথ গ্রহণ করেছি। কারণ সব ধর্মগ্রন্থের মতো ‘ভগবদ গীতা’ও অসহায়ের প্রতিনিধি হতে উত্সাহ জুগিয়েছে আমাকে। মানবতা ও দেশের জন্য নিজেকে উত্সাহ জুগিয়েছে এই ধর্মগ্রন্থই!” গীতায় হাত রেখে শপথ গ্রহণের কারণ ব্যাখ্যা করে তুলসি বলেন, “আমার ‘গীতা’র মধ্যে লুকিয়ে আছে সত্যিকারের শান্তির পথ, রয়েছে জীবনের অনেক কঠিন বাধা অতিক্রমের পথ, দেশের টালমাটাল পরিস্থিতি এমনকি সাক্ষাত্ মৃত্যুর সময় কী করণীয় তাও রয়েছে এই ধর্মগ্রন্থে।” তুলসি জানান, ‘একাধিক জাতি, সংস্কৃতি ও ধর্মবিশ্বাসের মধ্যে থেকে বড় হয়েছি আমি। আমার মা একজন ধর্মপ্রাণ হিন্দু, আবার বাবা স্থানীয় ক্যাথলিক চার্চের উপদেষ্টা। কৈশোর থেকে ধর্মের অমিয় বাণী পেয়ে বড় হয়েছি আমি।’ তুলসি বলেন, ধর্মবিশ্বাসী অন্য সবার মতো একটি ধর্মের অনুসারী হতে পেরে আমিও গর্বিত। উল্লেখ্য, তুলসি ভারতীয়ও নন, ভারতীয় বংশোদ্ভূতও নন। তার বাবা মাইক গাব্বার্ড বর্তমানে হাওয়াই রাজ্যের সিনেটর এবং মা ক্যারোল পোর্টার গাব্বার্ড একজন শিক্ষক ও ব্যবসায়ী। মাত্র ২১ বছর বয়সেই তুলসি হাওয়াই রাজ্যসভার সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছিলেন।বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








