মার্কিন নির্বাচনে সচেতনতা বৃদ্ধি করতে নতুন উপায় হলিউড তারকাদের!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকটা দিন বাকি। ট্রাম্প না বাইডেন? জোর বিতর্ক, জোর জল্পনা। তার মধ্যে আবার ট্রাম্প করোনায় আক্রান্ত। গোটা যুক্তরাষ্ট্রে এখনও করোনা আতঙ্ক কাটেনি।
কীভাবে হবে নির্বাচন? মানুষ ভোট দেবে কীভাবে? সেই পুরনো পদ্ধতি। ডাকের মাধ্যমে ভোট দেবে মানুষ। কিন্তু পুরনো পদ্ধতিতে সমস্যাতো আছেই। ডাক ব্যবস্থায় যদি কেউ খোলা খামে তার পছন্দের প্রার্থীর নাম লিখে পাঠান, তাহলে কারচুপির সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। সেই কারচুপি বন্ধ করতে ও মানু্ষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নতুন উপায় বের করলেন হলিউডের বিখ্যাত অভিনেতারা। নারী পুরুষ নির্বিশেষে নগ্ন হলেন ক্যামেরার সামনে। তাদের উদ্দেশ্য- মানুষ যাতে বোঝে, নগ্ন ভোটের কোনও মূল্য নেই।
এখানেই উঠে আসছে নতুন টার্ম। নেকেড ব্যালট। যদি ভোটার ব্যালট খামটি সিল না করে ডাকের মাধ্যমে তার ভোট দেন, তাহলে সেই ভোটটি গণনা করা হবে না। ভোটটি বাতিল করে দেওয়া হবে। আর সেজন্য নির্বাচন নিয়ে সচেতনতা গড়তে হলিউড তারকাদের এই পদ্ধতির অবলম্বন। তারকাদের মধ্যে রয়েছেন, সারাহ্ সিলভারম্যান, মার্ক রুফালো, চেলসি হ্যান্ডলার, নাওমি ওয়াট্স, যশ গ্যাড, ক্রিস রক, প্রমুখ।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








