মার্কিন নির্বাচন : গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে আগাম ভোটে এগিয়ে ওবামা

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত নির্বাচনী ফলাফলে যেসব অঙ্গরাজ্যের ভোট তাত্পর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে, সেসব অঙ্গরাজ্যে অগ্রিম ভোট দিচ্ছেন এমন ভোটারদের মধ্যে বারাক ওবামা সমর্থকরাই সংখ্যা গরিষ্ঠ। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে আজ শনিবার বলা হয়, ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী বারাক ওবামা এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী মিট রমনির চেয়ে এগিয়ে গেছেন। তবে, চার বছর আগের নির্বাচনে জন ম্যাককেইনের প্রতিদ্বন্দ্বিতা করে ওবামা যেভাবে আগাম ভোট পেয়েছিলেন, এবার তার হার তুলনামূলকভাবে কম। ওবামার এ পিছিয়ে পড়ার মধ্যেই এখন আশা খুঁজে পাচ্ছেন রমনির সমর্থকরা। তাঁদের ধারণা, আসছে মঙ্গলবারের নির্বাচনে রমনি সব পার্থক্য ঘুচিয়ে জয়লাভে সক্ষম হবেন। রাজধানী ওয়াশিংটন এবং ৩৪টি অঙ্গরাজ্যের প্রায় আড়াই কোটি ভোটার ইতিমধ্যেই ভোট দিয়েছেন। নির্বাচনের আগে এসব ভোট গণনা হবে না। তবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন কয়েকটি স্থানে দুই প্রার্থীর সমর্থক এমন ভোটারদের হিসাব প্রকাশ করা হয়েছে। ফ্লোরিডা, আইওয়া, নেভাদা, নর্থ ক্যারোলিনা এবং ওহাইওতে ডেমোক্রেটিক পার্টি এগিয়ে আছে। রিপাবলিকান পার্টি এগিয়ে আছে কলোরাডোতে।প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








