মার্কিন নিষেধাজ্ঞার পথে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, নিউইয়র্কে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ব্যাংকটি
মার্কিন নিষেধাজ্ঞার মুথোমুখি হতে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে লেনদেনের অভিযোগে নিউইয়র্কে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নিউ ইয়র্কের ব্যাংকিং খাত নিয়ন্ত্রক সংস্থা দ্য নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ফিনানসিয়াল সার্ভিসেস (ডিএফএস) সোমবার স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদন বাতিলের হুমকি দিয়ে বলেছে, বিধি লঙ্ঘন করে ইরানের সঙ্গে ২৫ হাজার কোটি ডলারের লেনদেন করে তার তথ্য গোপন করেছে এই ‘শঠ প্রতিষ্ঠান’।
ডিএফএস বলেছে, এই ব্রিটিশ ব্যাংকটি ইরান সরকারের সঙ্গে লেনদেন করেছে এবং গত ১০ বছরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রায় ৬০ হাজার লেনদেনের তথ্য গোপন করেছে, যা থেকে ব্যাংকটির আয় হয়েছে কয়েকশ’ কোটি ডলার। পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ডের কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংক খাত সন্ত্রাসী, মাদক পাচারকারী ও দুর্নীতিগ্রস্ত দেশগুলোর কাছে উন্মুক্ত হয়ে গেছে বলেও অভিযোগ করেছে নিউ ইয়র্কের শীর্ষ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা। অর্থিক খাতের বিশেষজ্ঞরা বলছেন, নিউ ইয়র্কে ব্যাংকিং লাইসেন্স হারানো যে কোনো বিদেশি ব্যাংকের জন্যই বড় ধরনের বিপর্যয়, কেননা এতে কার্যত যুক্তরাস্ট্রের ব্যাংক বাজারে সরাসরি প্রবেশের পথই বন্ধ হয়ে যায়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড হলো তৃতীয় ব্রিটিশ ব্যাংক, যারা চলতি বছর নিয়ম ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়ল। ঋণমান নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্রিটিশ ব্যাংক বার্কলেকে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ৪৫ কোটি ৩০ লাখ ডলার জরিমানা গুণতে হয়। এর এক মাসের মাথায় জুনে যুক্তরাষ্ট্রের সিনেটের এক প্রতিবেদনে বলা হয়, আরেক খ্যাতনামা ব্রিটিশ ব্যাংক এইচএসবিসি মেক্সিকোর মাদক পাচারকারী এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে লেনদেনে জড়িত। সমকাল

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল