Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট (ইলেক্ট) জো বাইডেনের জন্ম দিন পালন নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউসের (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: November 21, 2020 | 4:26 PM

https://fb.watch/1VfUcZLqJt/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট (ইলেক্ট) জো বাইডেনের ৭৮ তম জন্ম দিন পালন করেছে নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউস। ২০ নভেম্বর শুক্রবার রাতে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউসের সামনে কেক কেটে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট (ইলেক্ট) জো বাইডেনের জন্ম দিন পালন করা হয় রেষ্টুরেন্টটির পক্ষ থেকে। খলিল বিরিয়ানী হাউসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোঃ খলিলুর রহমান আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে জন্ম দিনের কেক কাটেন। তিনি এসময় প্রেসিডেন্ট (ইলেক্ট) জো বাইডেনের সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করেন।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন। অন্যদের মধ্যে ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিব রহমান, সাংবাদিক দিদার চৌধুরি, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, বাংলা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ, সুন্দরবন গ্রোসারীর সত্বাধিকারী স্বপন তালুকদার, কমিউনিটি এক্টিভিস্ট বিল্লাল হোসাইন, আবুল কালাম আজাদ, সামসুদ্দিন জাফর প্রমুখ।

উল্লেখ্য, নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউসের বিরিয়ানি রেসিপিতে ইতোমধ্যে নতুন সংযোজিত হয়েছে বাইডেন বিরিয়ানি। খলিল বিরিয়ানী হাউসের সিইও মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, গত ৭ নভেম্বর মিডিয়ায় ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন বিজয়ী হওয়ার ঘোষণা আসার পরই নব নির্বাচিত প্রেসিডেন্টকে সেলিব্রেট করতে তিনি বাইডেন বিরিয়ানি চালুর সিদ্ধান্ত নেন। তিনি জানান, বাইডেন বিরিয়ানি চালুর পরপরই দারুণভাবে এটি এনজয় করছেন কাস্টমাররা। তিনি জানান, জো বাইডেন যতদিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকবেন ততদিন এই বিরিয়ানি রেসিপি চালু রাখবেন তার খলিল বিরিয়ানি হাউসে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV