মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের প্রথম ভাষণ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী নের্তৃবৃন্দ এবং সাংবাদিক (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমালা হারিস-এর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রবাসী বাংলাদেশীরাও। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে এই অনুষ্ঠানে যোগ দেন প্রবাসীরা। এ ঐতিহাসিক অনুষ্ঠানটি কাভার করতে যান বাংলাদেশী আমেরিকান কয়েকজন সাংবাদিকও। গত ৭ নভেম্বর শনিবার রাত পৌনে ৯টার দিকে ডেলোয়ার স্টেটে নিজ শহর উইলমিংটনে হাজার হাজার জনতার বিপুল করতালির মধ্য দিয়ে প্রথম ভাষণ দেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমালা হারিস।

প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেনের প্রথম ভাষণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক, কানেকটিকাট, নিউজার্সী ও পেনসিলভানিয়া স্টেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ যোগ দেন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কার্যকরী সদস্য শাহানারা রহমান, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, যুবলীগ নেতা শাহ সেলিম প্রমুখ। এসময় তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় পতাকা, বাইডেন-কমালা’র ছবি সম্বলিত ওয়েলকাম লেখা পোস্টার সহ ভিক্টোরী চিহ্ন ‘ভি’ প্রদর্শণ করে বিজয় উল্লাস প্রকাশ করেন।

সভাপতি ড. সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এছাড়া ফোবানা একংশের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসীরাও প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের প্রথম ভাষণ অনুষ্ঠানে যোগ দেন।

ফোবানা নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আলী ইমাম শিকদার, শাহ নেওয়াজ, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ প্রমুখ।

এদিকে, এই ঐতিহাসিক অনুষ্ঠানটি কাভার করতে যান বাংলাদেশী আমেরিকান সাংবাদিক ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ভয়েস অব আমেরিকার সাংবাদিক ফকির সেলিম ও তাওহিদুল ইসলাম এবং সময় টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








