Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট (ইলেক্ট) বাইডেন ১০০ দিন দেশবাসীকে মাস্ক পরার আহ্বান জানাবেন

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: December 4, 2020 | 1:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন প্রেসিডেন্ট (ইলেক্ট) জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই দেশবাসীকে ১০০ দিন মুখে মাস্ক পরার আহ্বান জানাবেন। সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন। বাইডেন আরও জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি হবেন তার প্রধান মেডিকেল উপদেষ্টা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও ডেইলি মেইল। বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন যদি প্রতিজন মার্কিনি মুখে মাস্ক পরেন তাহলে করোনা ভাইরাস সংক্রমণ উল্লেখযোগ্য সংখ্যায় কমিয়ে আনা সম্ভব হবে। তাই তিনি যুক্তরাষ্ট্র সরকারের প্রতিটি অফিসে সবাইকে মাস্ক পরতে বলবেন। ১০০ দিন যদি মার্কিনিরা মাস্ক পরার অভ্যাস জারি রাখেন, তবে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে নিস্তার পাওয়া যাবে। ভাইরাসটির ‘উল্লেখযোগ্য হ্রাস’ দেখা যাবে গোটা দেশ জুড়ে।
সিএনএনের জ্যাক ট্যাপারকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমি শপথ নেয়ার প্রথম দিনেই দেশবাসীকে আহ্বান জানানো ১০০ দিন মাস্ক পরার জন্য। শুধু একশত দিন, চিরদিনের জন্য নয়। আমি মনে করি এতে উল্লেখযোগ্য সংখ্যায় সংক্রমণ কমিয়ে আনতে পারবো আমরা।
সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, সব মার্কিনিকে মুখে মাস্ক পরার নির্দেশ দেয়ার বৈধ এক্তিয়ার নেই প্রেসিডেন্টের। কিন্তু সাক্ষাতকারে বাইডেন বলেছেন, তিনি ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস এক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করতে চান। এক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে চান। তার ভাষায়, আমি এমন একটি নির্দেশ দিতে যাচ্ছি যাতে প্রতিটি ফেডারেল অফিসে সবাইকে মাস্ক পরতে হয়। পরিবহনসহ সব স্থানেই মাস্ক পরতে হবে। বিমানে, বাসে ইত্যাদি স্থানে মাস্ক পরতে হবে। যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলো, বিমানবন্দর এবং বেশির ভাগ পাবলিক পরিবহন সিস্টেমে যাত্রী ও কর্মীদের মাস্ক পরতে হবে।
সাক্ষাতকারে বাইডেন আরো বলেন, তিনি ড. অ্যান্থনি ফাউচিকে তার প্রধান মেডিকেল উপদেষ্টা হিসেবে রেখে দেবেন। তিনি বেশির ভাগ মার্কিনির কাছে আস্থাভাজন। তাই নতুন করোনা ভাইরাসের টিকার নিরাপত্তার জন্য জনমনে আস্থা সৃষ্টিতে তাকে তার প্রয়োজন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ পর্যায়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাভ ৩৫ হাজার ১৯৬ জন আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন। সুস্থ হয়েছেন ৮৫ লাখ ৬১ হাজার ৪২৭ জন। করোনা নিয়ে প্রতিদিনকার তথ্য দেওয়া বৈশ্বিক অনলাইন মাধ্যম ওয়ার্ল্ডোমিটার এ তথ্য দিয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV