মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ
শামিম আহমদ, ওয়াশিংটন ডি.সি.: মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলাম-এর পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।
১৭ ফেব্রুয়ারি ২০২১ স্বাক্ষরিত আনুষ্ঠানিক গ্রহণপত্রে প্রেসিডেন্ট বাইডেন নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান এবং দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুগভীর করতে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিদ্যমান কোভিড-১৯ মহামারী পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নতুন রাষ্ট্রদূত কর্তৃক প্রেসিডেন্ট বরাবর সরাসরি পরিচয়পত্র প্রদানের প্রথাগত আনুষ্ঠানিক আয়োজন হতে বিরত থাকে। প্রেসিডেন্ট কর্তৃক পরিচয়পত্র গ্রহণের বিষয়টি “পেপার-বেইজড” প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








