Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : তহবিল ও সমর্থনে ওবামাই এগিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: September 10, 2012 | 10:37 AM

অনলাইন ডেস্ক : আগামী ৬ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তহবিল সংগ্রহে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। জনমত জরিপ অনুযায়ী, তাঁর জনসমর্থনের পাল্লা ভারী থাকার বিষয়টিও বহাল রয়েছে। আজ সোমবার ও গতকাল রোববার রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। গত আগস্ট মাসে ওবামা দ্বিতীয়বারের মতো তাঁর নির্বাচনী অভিযান ও ডেমোক্রেটিক জাতীয় সম্মেলন থেকে ১১ কোটি ৪০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছেন। একই সময় তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি সংগ্রহ করেন ১১ কোটি ১০ লাখ ডলার। নির্বাচন সামনে রেখে এখন কোমর বেঁধে প্রচারণায় নেমেছে ওবামা ও রমনির শিবির। প্রচারণার ক্ষেত্রে লোকবলের পাশাপাশি তহবিল সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রার্থীর তহবিল যত বেশি, নির্বাচনী প্রচারণায় তুলনামূলকভাবে সুবিধা বেশি পাবেন তিনি। তাই আসন্ন নির্বাচনে নিজ নিজ প্রচারণা জোরদারে তহবিল জোগাড়ে তত্পর ওবামা ও রমনি। এ ক্ষেত্রেও যেন দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। ওবামার প্রচারাভিযান ব্যবস্থাপক জিম মেসিনা এক বিবৃতিতে জানান, গত মাসে নতুন তিন লাখ ১৭ হাজারেরও বেশি দাতার কাছ থেকে অর্থ পড়েছে ওবামার তহবিলে। এই দাতারা আগে কখনো কোনো নির্বাচনী তহবিলে অর্থ দেননি। এ ঘটনা ইতিহাসের সবচেয়ে বড় তৃণমূল পর্যায়ের অভিযান বলে জানান তিনি। রিপাবলিকান ন্যাশনাল কমিটি ও স্টেট রিপাবলিকান পার্টির এক প্রতিবেদনে বলা হয়, তাদের হাতে বিলি বণ্টনের জন্য ১৬ কোটি সাড়ে ৮০ হাজার ডলার রয়েছে। গত জুলাইয়ে ওবামাশিবির তাদের সংগৃহীত তহবিল থেকে বিভিন্ন খাতে ব্যয় করেছে পাঁচ কোটি ৮৫ লাখ ডলার। এর মধ্যে দুই-তৃতীয়াংশ অংশ ব্যয় হয়েছে বিজ্ঞাপনে। এ ব্যাপারে গতকাল রোববার রমনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, ‘১০ কোটি ডলার ব্যয়ে রমনির নেতিবাচক দিকগুলো ইঙ্গিত করে বিজ্ঞাপন দেওয়ার পরও এটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হয়েছে।’ গত এক সপ্তাহ আগে ফ্লোরিডার টাম্পায় রিপাবলিকান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণের আগে রমনির তহবিলের অর্থ ব্যয়ের ওপর বাধা ছিল। কিন্তু নর্থ ক্যারোলাইনার শারলটে গত বৃহস্পতিবার ওবামা দলের মনোনয়ন গ্রহণের এক দিন পরই রমনির শিবির থেকে আভাস পাওয়া গেছে, নির্বাচনের আগমুহূর্তে তারা ওবামার বিরুদ্ধে শেষ দফা নেতিবাচক প্রচারণা চালাতে তহবিলের কিছু অর্থ খরচ করবে। সেপ্টেম্বর মাসজুড়ে রমনিশিবির তাদের তহবিল সংগ্রহের কাজ চালিয়ে যাবে বলে জানান দলের জ্যেষ্ঠ আরেক উপদেষ্টা কেভিন ম্যাডেন। গতকাল রোববার প্রকাশিত রয়টার্স ও আন্তর্জাতিক জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইপসসের যৌথ জনমত জরিপের তথ্য অনুযায়ী জনসমর্থনে ওবামা এগিয়ে। জরিপের ফলাফল অনুযায়ী, জনসমর্থনের দিক দিয়ে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির চেয়ে ৪ শতাংশ এগিয়ে আছেন ওবামা। জরিপে অংশগ্রহণকারীদের ৪৭ শতাংশ প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে সমর্থন করার কথা জানান। রমনির পক্ষে এই সমর্থন ৪৩ শতাংশ। এর আগে একই জরিপের ফলাফলে ওবামার পক্ষে সমর্থন ছিল ৪৬ শতাংশ, রমনির সমর্থন ছিল ৪৪ শতাংশ।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV