Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে এক নারীর ৫ বছরের জেল

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: March 30, 2018 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভাবে ভোট প্রদানের অভিযোগে এক নারীকে ৫ বছরের জেল দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। টেক্সাসের ট্যারান্ট কাউন্টির বাসিন্দা ৪৩ বছর বয়স্কা নারী ক্রিস্টাল ম্যাসনে’র বিরুদ্ধে চলতি সপ্তাহে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট প্রদানের অভিযোগ প্রমানিত হওয়ায় টেক্সাসের একটি আদালত তাকে এ শাস্তি প্রদান করে।

ম্যাসনের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে আদালত জানায় যে, তার বিরুদ্ধে কর জালিয়াতির অভিযোগ ছিলো এবং এর ফলে টেক্সাসে’র আইন অনুযায়ী উক্ত সময়ে তিনি ভোট প্রদানে অযোগ্য ছিলেন। কিন্তু তিনি সেই নিষেধাজ্ঞা অমান্য করে ভোট প্রদান করেছিলেন।

এ প্রসঙ্গে ম্যাসন জানান, তিনি ভোট প্রদান করতে গিয়ে দেখেন যে নিবন্ধিত ভোটারদের তালিকায় তার নাম নেই। এরপর কেন্দ্রে দায়িত্বরত পোলিং অফিসার তাকে একটি হলফ নামায় স্বাক্ষর করিয়ে শর্ত সাপেক্ষে ভোট প্রদানের সুযোগ করে দেন।

ম্যাসন এর আগে কর জালিয়াতির অভিযোগে ৩ বছরের মতো জেল খেটেছিলেন। তিনি বলেন, তার জানা ছিলোনা যে তিনি ভোট প্রদানের অনুমতি তখনও ফিরে পাননি। এটা জানলে তিনি কখনই তা করতেন না। তিনি শুধুমাত্র তার মায়ের অনুরোধেই ভোট দিতে গিয়েছিলেন।

ম্যাসনের আইনজীবী জানিয়েছেন যে, তিনি এ শাস্তির বিরুদ্ধে আবেদন করেছেন। তিনি আশাবাদী যে লিখিত অঙ্গীকার নামার মাধ্যমে তাকে জেল থেকে মুক্ত করতে পারবেন তিনি। ফক্স নিউজ

ট্যাগ:
Situs Streaming JAV