মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রাইমারি : আজ সুপার টুয়েসডে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রাইমারিতে আজ সুপার টুয়েসডে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের মূল লড়াইয়ে কে ডেমোক্রেট দলের মনোনয়ন পাবেন তার গুরুত্বপূর্ণ দিন আজ। দলীয় মনোনয়ন লড়াইয়ের প্রাইমারিতে এদিন ডেমোক্রেট দলের প্রার্থীদের মধ্যে ১৪টি রাজ্যে প্রাইমারি ভোট হবে। এদিনই মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে, কে এই দল থেকে প্রার্থিতা বা মনোনয়ন পেতে পারেন। একসঙ্গে এতগুলো রাজ্যে নির্বাচন ও তা থেকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার একটি ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে এ দিনটিকে সুপার টুয়েসডে বলা হয়। এ ১৪টি রাজ্য হলো : ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ভার্জিনিয়া, ম্যাচাচুসেটস, টিনেসি, আলাবামা, আরকানসান, ওকলাহোমা, মিনেসোটা, ভারমন্ট, কলোরাডো, ইউটাহ, নর্থ ক্যারোলাইনা, মাইনে এবং আমেরিকান সামোয়া। এ রাজ্যগুলোতে ডেমোক্রেটদের মোট ১৩৪৪টি ডেলিগেট আছে। এর ভিতর থেকে যিনি বেশি ডেলিগেট বাগিয়ে নিতে পারবেন খুলে যেতে পারে তার কপাল। এমন অবস্থায় বাম ঘরানার সিনেটর বার্নি স্যান্ডার্সকে আটকে দিতে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জোট বেঁধেছেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়া বড় ওজনের তিনজন। তারা হলেন সিনেটর এমি ক্লুবুচার, ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুটিগিগ ও বেটো ও’রৌর্কি। জো বাইডেনকে সমর্থন দিয়ে টেক্সাসের ডালাসে তার র্যালিতে অংশ নিয়েছেন তিনজনেই।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








