মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ভোটের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে জো বাইডেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চার মাস বাকি। তবে জাতীয় ভোট জরিপে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের চেয়ে ব্যাপক ব্যাবধানে পিছিয়ে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সোমবার ২০১৬ সালের নির্বাচনে তার বিজয়ের কথা স্মরণ করে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, এবারের নির্বাচনেও ২০১৬ সালের ৩ নভেম্বরের পুনরাবৃত্তি ঘটবে।
“২০১৬ সালে নিউইয়র্ক টাইমস এর জরিপ ছিল ভুয়া ! ফক্স নিউজের জরিপ ছিল তামাশা!” এ কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, চার বছর আগে জাতীয় নির্বাচনের জরিপে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিজয়ী দেখানো হয়।
গত কয়েক সপ্তাহ ধরে সবগুলো জাতীয় ভোট জরিপে একই ধরণের ফলাফল আসছে। এতে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন।
নিউইয়র্ক টাইমস এবং সেইনা কলেজের সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে জো বাইডেন ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন। পর্যবেক্ষকদের অভিমত নির্বাচনের প্রচারণার আরো চার মাস বাকি আছে। তবে তারা উল্লেখ করেন, ২০১৬ সালের জরিপে হিলারি ক্লিনটনের চেয়েও উল্লেখযোগ্য ব্যবধানে জো বাইডেন এগিয়ে রয়েছেন।
ভোটযুদ্ধে এই জরিপ ফলাফল ট্রাম্পের দলের জন্য উদ্বেগজনক।
সেইনা কলেজের জরিপে ট্রাম্প মিসিগান.পেনসিলভানিয়া উইকনসিন এই তিন অঙ্গরাজ্যে জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন, এই রাজ্যগুলোতে ২০১৬ সালের জরিপে হিলারি ক্লিনটনের চেয়েও বেশী ব্যবধানে জো বাইডেন এগিয়ে রয়েছেন। সূত্র: বাসস
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








