মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দত্তক দিতে চেয়েছিলেন বাবা
![]() ইউএসএ নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দত্তক দেয়ার পরিকল্পনা করেছিলেন তার বাবা। একটি বইয়ে সিনিয়র ওবামা সম্পর্কে এই তথ্য ফাঁস করেছেন মার্কিন সাংবাদিক স্যালি জ্যাকবস।
স্যালি জানান, হাওয়াই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বর্ষে থাকাকালীন বেপরোয়া জীবনযাপনের জন্য মার্কিন অভিবাসন দপ্তরের নজরে পড়েন সিনিয়র ওবামা। অভিবাসন দপ্তর সন্দেহ প্রকাশ করে, কেনিয়ায় এক স্ত্রী থাকা সত্ত্বেও আমেরিকায় অ্যান ডানহ্যাম নামে এক মহিলাকে ফের বিয়ে করেছেন তিনি। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করেছিলেন দপ্তরের তৎকালীন অফিসাররা। সিনিয়র ওবামা তখন জানান, কেনিয়ায় প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তার। অ্যান তখন পাঁচ মাসের অন-ঃসত্ত্বা। অভিবাসন দপ্তরকে সিনিয়র ওবামা জানান, গর্ভস’ শিশুটিকে দত্তক দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। মার্কিন অভিবাসন দপ্তর থেকে এই জিজ্ঞাসাবাদের একটি লিখিত বয়ান পাওয়া গিয়েছে বলে দাবি স্যালির। তবে বারাকের জন্মের পর তার মা-বাবা এ বিষয়ে কখনও উদ্যোগী হয়েছিলেন বলে জানা যায়নি। অন্যদিকে, সরকারের আর্থিক নীতি নিয়েই নিজের প্রথম টুইটটি করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার এই ‘লাইভ’ টুইট দেখতে হোয়াইট হাউসে উপসি’ত হয়েছিলেন ১৪০ জন অভ্যাগত। পর্দায় ভেসে উঠছিল একের পর এক প্রশ্ন। ল্যাপটপে তার জবাব দিচ্ছিলেন ওবামা। দুর্বল বাজার অর্থনীতি থেকে নাসা, ঘাটতি মোকাবিলা থেকে কর ফাঁকি দেয়ার মতো বিভিন্ন বিষয়ে আসা প্রশ্নের উত্তর দিলেন ওবামা। রিপাবলিকানদের খোঁচা দিতেও ছাড়েননি। নির্বাচনের কথা মাথায় রেখে প্রথাগত সাংবাদিক বৈঠকের চেয়ে হোয়াইট হাউস কর্তৃপক্ষ এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের উপর অনেক বেশি ভরসা করছে। টুইটারে তাদের অনুগামীর সংখ্যা এখন ২২ লাখ ছাড়িয়েছে। সূত্র : আনন্দবাজার ,মানবজমিন |
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত









