Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন বিমান বাহিনীতে যৌন কেলেঙ্কারি : সমস্যা মোকাবিলায় নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: June 29, 2012 | 3:52 PM

ডেস্ক: মার্কিন বিমানবাহিনীতে যৌন কেলেঙ্কারীরর ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিমানবাহিনী বলেছে, কমপক্ষে ৩১ জন নারী ক্যাডেট তাদের প্রশিক্ষকদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এয়ার এডুকেশন অ্যান্ড ট্রেইনিং কমান্ডের কমান্ডার জেনারেল এডওয়ার্ড রাইস বৃহস্পতিবার বলেছেন, কর্তৃপক্ষ সন্দেহভাজন যৌন অসদাচরণের জন্য ১২ জন পুরুষ প্রশিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে। এরা সবাই টেক্সাসের স্যান এন্টোনিওর ল্যাকল্যান্ড বিমান ঘাঁটির সদস্য। রাইস বলেছেন, ১২ জনের মধ্যে ৯ জনই ৩৩১ ট্রেইনিং স্কোয়াড্রনের। এই ইউনিটেই বেশি সমস্যা পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেছেন। ফলে এ মাসের শুরুতে তদন্তের স্বার্থে স্কোয়াড্রন লিডারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রাইস। তবে কতদিন থেকে চলছে এমন যৌন অসদাচরণ ও কতজন ক্যাডেট হয়রানির শিকার হয়েছেন- তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বিমানবাহিনী ধারণা করছে, ২০০৯ সাল থেকে চলে আসছে এমন যৌন নিপীড়ন। কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৩১ জন ক্যাডেটকে নিপীড়নের শিকার হয়েছেন বলে চিহ্নিত করেছে। এএফপি জানিয়েছে, একজন ট্রেইনার স্টাফ সার্জেন্ট পিটার বেগা প্রশিক্ষণার্থীদের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। পিটার বলেছেন, তার সঙ্গে ১০ জন ক্যাডেটের অবৈধ যৌন সম্পর্ক ছিল। অন্য একজন ট্রেইনার ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে বিচারের অপেক্ষায় রয়েছেন। আগামী মাসে তার বিচার শুরু হবে।
বিমানবাহিনীতে ক্যাডেট ও ট্রেইনারদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন প্রণেতারা ল্যাকল্যান্ড বিমান ঘাঁটির যৌন নিপীড়নসহ সামরিক বাহিনীতে যৌন হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা এই সমস্যা মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছেন। তবে প্রতিবাদকারী ও সাবেক সামরিক কর্মকর্তারা বলেছেন, হাজার হাজার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কিন্তু ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়বে বিধায় তরুণ সদস্যরা এসব বিষয়ে রিপোর্ট করে না। এয়ারফোর্স ব্রিফিংয়ে রাইস বলেছেন, প্রায় ৫শ’ ট্রেইনার রয়েছেন বিমানবাহিনীতে। এদের সবাই অভিজ্ঞ ও দক্ষ। তবে এখানে খুব কম সংখ্যক প্রশিক্ষক আছেন যারা ক্যাডেটদের সঙ্গে এসব দুর্ব্যবহার করে থাকেন। রাইস আরও বলেছেন, আমরা খুবই প্রতিশ্রুতিবদ্ধ এসব অভিযোগের তদন্তের বিষয়ে সবকিছু করতে। এবং ভিকটিমদের প্রতি যত্ন নিতে বদ্ধপরিকর। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV