মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি করোনায় আক্রান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেটি মিলার হোয়াইট হাউজ কমপ্লেক্সেই কাজ করতেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরিচারকের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এই নিয়ে গত দুদিনে হোয়াইট হাউজে দুজন কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হলো। বিবিসি ও এপির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার হোয়াইট হাউস কেটি মিলারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। কেটি মিলারের করোনা পজেটিভ ধরা পড়ার পর তার স্বামী স্টিফেন মিলারের পরীক্ষা করানো হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ। গত বৃহস্পতিবার পরীক্ষা করে কেটি মিলারের করোনা নেগেটিভ পাওয়া যায়।

খবরে বলা হয়েছে, কেটির দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়ার পরপরই হোয়াইট হাউসের কর্মকর্তারা আইওয়ার উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা পেন্সের বিমান এয়ার ফোর্স টু থেকে তার ছয় সহযোগীকে নামিয়ে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ছয় সহযোগী সাম্প্রতিক সময়ে কেটির সংস্পর্শে এসেছিলেন। হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ওয়েস্ট উইংয়ের স্টাফদের নিয়মিত পরীক্ষা করা হয়। তবে মাইক পেন্সের স্টাফরা এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের পাশেই অবস্থান করেন। তাদের পরীক্ষা করা হয় অপেক্ষাকৃত কম।
তবে সহযোগী আক্রান্ত হলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনা নেগেটিভ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।
হোয়াইট হাউস বলছে, ‘প্রেসিডেন্টের সুরক্ষায় সতর্কতার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’ শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে কেটি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘বেশ কিছুদিন আগে তার করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা হয়েছিল; তখন ভালোই ছিলেন। হঠাৎ করে আজ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।’
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








