Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন সিনেটে ইরানের ওপর নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: December 2, 2011 | 4:08 PM

ডেস্ক: ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিদেশী আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা বিল যুক্তরাষ্ট্রের সিনেটে পাস করা হয়েছে। শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। ১০০ সিনেটরের কেউই বিলটির বিপক্ষে ভোট দেয়নি। এমনকি কোনও সদস্য ভোটদানে বিরতও থাকেনি।  এখন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে এবং প্রেসিডেন্ট বারাক ওবামা তাতে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। ডেমোক্র্যাট সিনেটর রবার্ট মেনেনদেজ ও রিপাবলিকান সিনেটর মার্ক কির্ক প্রণীত এ বিলের খসড়ায় বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার পর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যেসব বিদেশী ব্যাংক লেনদেন চালিয়ে যাবে সেগুলোর অনুমোদন বাতিল করা হবে। ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করলে জ্বালানি তেলের বাজারে যাতে কোন নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্যও এতে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। বিলটি চূড়ান্ত অনুমোদনের পর তা আইন হিসেবে কার্যকর হতে ছয় মাস সময় দেয়া হয়েছে। ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছে বলে সমপ্রতি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) এক প্রতিবেদন প্রকাশের পর মধ্যপ্রাচ্যের এ দেশটির ওপর একের পর এক অর্থনৈতিক অবরোধ আরোপ করছে পশ্চিমা দেশগুলো। এর আগে ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার ইরানের ১৮০ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদ জব্দ ও তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV