Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

মার্কিন সিনেটে ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ প্যাকেজ পাশ

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: March 6, 2021 | 4:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মার্কিন সিনেটে পাশ হয়েছে ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ প্যাকেজ। বিবিসি জানায়, শনিবার সিনেট ভবনে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাশ হয়। ৫০টি ভোটের মধ্যে বিলটির পক্ষে ভোট দেন ৪৯ জন সিনেট সদস্য, বাকি ১ জন রিপাবলিকান সিনেটর অনুপস্থিত ছিলেন। বিলটি আগামী মঙ্গলবার হাউস অব রিপ্রেজেনটেটিভে পেশ করা হবে, যেখানে এটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এই জরুরী সহায়তা প্যাকেজের বিল পাশের ঘটনাকে বাইডেন প্রশাসনের বৃহৎ জয় বলে মন্তব্য করেছেন ডেমোক্রেট সদস্যরা। তবে এই উচ্চ ব্যয়বহুল প্যাকেজের তীব্র সমালোচনা করেছেন কয়েকজন রিপাবলিকান।
হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি আগামী ১৪ মার্চের মধ্যে ডেমোক্র্যাটদের এই পদক্ষেপটি অনুমোদন প্রত্যাশা করছেন। এর মধ্যে পদক্ষেপটি কার্যকর না হলে কয়েক মিলিয়ন আমেরিকানের বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে।
এর আঘে দীর্ঘ আলোচনার পর বেকার ভাতা প্রতি সপ্তাহে ৪০০ থেকে ৩০০ ডলার করার পরিকল্পনা অনুমোদন দেয় সিনেট। পাশাপাশি এই সুবিধা আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনাও গৃহীত হয়।
গত এক শতাব্দীর মধ্যে জনস্বাস্থ্যের দিক থেকে সবচেয়ে খারাপ সময় পার করছে যুক্তরাষ্ট্র। করোনাকালে অন্তত ৫ লক্ষ ২৩ হাজার মার্কিনী প্রাণ হারিয়েছে। এছাড়াও করোনা শনাক্তের পরিমাণ প্রায় ২৯ মিলিয়ন। বর্তমানে বেকারত্বের হার প্রায় ৬.২ শতাংশ। বিবিসি, দ্য গার্ডিয়ান, নিউজ ডায়েরি

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV