মার্কিন স্টেট ডিপার্টমেন্টে বাংলা ওয়েবসাইট চালু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্বব্যাপী তুলে ধরতে শেয়ার আমেরিকা নামে একটি স্বতন্ত্র বাংলা ওয়েবসাইট চালু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১ টায় ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শেয়ারআমেরিকার বিষয়ে অনুষ্ঠানে বলা হয়, এটি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট- এর একটি ওয়েব মাধ্যম। এখানে যুক্তরাষ্ট্র বিষয়ক চিত্তাকর্ষক বিভিন্ন নিবন্ধ ও ছবি নিয়মিত প্রচার করা হয়, যার মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিতর্কের সূত্রপাত ঘটবে। স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব গ্লোবাল পাবলিক অ্যাফেয়ারস এ ওয়েবসাইটের ব্যবস্থাপনায় রয়েছে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








