Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন ১৩ ওয়েবসাইট বিকল করেছে বাংলাদেশী হ্যাকাররা

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: September 16, 2012 | 6:07 PM

ডেস্ক: হুমকি দেয়ার পরদিনই যুক্তরাষ্ট্রের ১৩টি ওয়েবসাইট বিকল করে দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা। বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস (বিজিএইচএইচ) নামের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের যেসব ওয়েবসাইট বিকল করে দিয়েছে তার মধ্যে কোন ধরনের ওয়েবসাইট আছে তা জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন সফটপিডিয়া। এতে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অবমাননাকর ছবি ‘ইনোসেন্স অব মুসলিমস’ প্রচারিত হওয়ার পর এর তীব্র প্রতিবাদ জানায় বিজিএইচএইচ। তারা ফেসবুকে একটি হুঁশিয়ারি উচ্চারণ করে। তাতে বলা হয়, কেন মহানবী (সাঃ)-কে কটাক্ষ করে ছবি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র? তারা তো সীমা লঙ্ঘন করেছে। তাদের জন্য কোন করুণা নেই। বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকাররা আসছে। আমাদের নাম তোমাদের ওয়েবসাইটে দেখার জন্য প্রস্তুত হও। তারা কোন ধরনের ওয়েবসাইট হ্যাক করবে তা-ও এখানে বলা হয়নি। এর পরই এক রিপোর্টে জানা গেছে, বিজিএইচএইচ এরই মধ্যে ‘ইনোসেন্স অব মুসলিমস’-এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ১৩টি ওয়েবসাইট বিকল করে দিয়েছে। ওই সব ওয়েবসাইট খুললেই সেখানে কালো একটি স্ক্রিন আসছে। তাতে লেখা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস। আরও লেখা রয়েছে- আমেরিকা, আমাদের নবী (সাঃ)-কে অবমাননা বন্ধ করো। ইতালি সীমান্তে বাংলাদেশীদের হত্যা বন্ধ করো। মিয়ানমারে মুসলমানদের হত্যা বন্ধ করো। ফিলিস্তিনে মুসলমাদের হত্যা বন্ধ করো।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV