Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

মার্কিন ২ কমান্ডারের হুঁশিয়ারি:কোরআন পোড়ানো হলে আফগানিস্তানে মার্কিন সেনাদের জীবন বিপন্ন হবে

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: September 7, 2010 | 11:09 PM

ইউএসএ নিউজ ডেস্ক: ফ্লোরিডায় একটি গীর্জায় পবিত্র কোরআন পোড়ানো হলে আফগানিস্তানে মার্কিন সেনাদের জীবন বিপন্ন হবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আফগানিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের দু’জন সিনিয়র কমান্ডার। তারা হলেন আফগানিস্তানে মার্কিন সেনাদের শীর্ষ কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস ও ন্যাটো বাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম ক্যাল্ডওয়েল।
গতকাল আল জাজিরা ও বিবিসি এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১১ই সেপ্টেম্বর বিশ্ববাণিজ্য কেন্দ্রে বোমা হামলার ৯ম বার্ষিকী। ওইদিন ফ্লোরিডার গেইনসভিলে অবস্থিত ডাভ ওয়ার্ল্ড আউটরিচ সেন্টার গীর্জায় পবিত্র কোরআন পোড়ানোর সংকল্পে অটুট টেরি জোনস নামে এক যাজক। ওই ঘটনা ঘটানো হলে তাতে বিশ্বের মুসলমানদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হবে। সে উত্তেজনা দমিয়ে রাখা কঠিন হবে। এমন হুঁশিয়ারি দিয়ে ওই দুই কমান্ডার বলেছেন, এর ফলে উত্তপ্ত আফগানিস্তানে এখনও মার্কিন সেনারা মোতায়েন আছে। মুসলমানদের ক্ষেপিয়ে তোলা হলে তাতে আফগানিস্তানে ওইসব মার্কিন সেনার জীবন থাকবে ভীষণ ঝুঁকির মুখে। জেনারেল ডেভিড পেত্রাউস বলেছেন, মুসলমানদের মধ্যে সৃষ্ট প্রতিক্রিয়া শুধুমাত্র কাবুলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তা ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। পবিত্র কোরআন পোড়ানোর খবরে এরই মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলে উত্তেজনা দেখা দিয়েছে। শত শত আফগান নাগরিক কাবুলে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এ সময়ে তারা স্লোগান দিয়েছেন ‘আমেরিকা নিপাত যাক’। জেনারেল পেত্রাউস বলেছেন, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো হলে মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা বিশ্বের ১৫০ কোটি মুসলমানের কাছে পৌঁছনোর যে প্রচেষ্টা শুরু করেছেন তা ব্যাহত হবে। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম ক্যাল্ডওয়েল সিএনএনকে বলেছেন, আল কোরআন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। ফলে যখন কেউ বলে সে ওই ধর্মগ্রন্থ পোড়াতে যাচ্ছে তখন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেই পারে। এরই মধ্যে এ নিয়ে বিশ্বব্যাপী নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। লোকজনের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, ইসলামের বিরুদ্ধে ওই রকম অসম্মানজনক কর্মকাণ্ড মার্কিন সরকারের ক্ষমার চোখে দেখার কোন পথ নেই।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV