মার্চের ২০ তারিখ থেকে নতুন চেহারায় ফেসবুক : বন্ধুত্বের লিমিটেশন আন লিমিটেড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নতুন চেহারায় দেখা যাবে ফেসবুক। মার্চের ২০ তারিখ থেকে বদলে যাচ্ছে ফেসবুক। চালু হবে নতুন ডিজাইনটি। গত বুধবার ফেসবুক কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পেজে এ তথ্য দিয়েছে। ফেসবুক ম্যাসেঞ্জার নতুন আপডেট হচ্ছে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য চ্যাটবটগুলো বিচ্ছিন্ন করে দেবে। ফেসবুকে স্টোরি ট্যাবের পাশে একটি ট্যাব থাকবে যা অনলাইনে থাকা বন্ধুদের নাম দেখাবে। বর্তমানে মেসেঞ্জারে তিনটি বিভাগ থাকে। চ্যাট, পিপল এবং ডিস্কভার। চ্যাটে কার কার সঙ্গে কথা হয়েছে তা দেখা যায়। আগামী অপশন থাকবে কাউকে ব্লক না করে দেখার। এছাড়া বন্ধুত্বের লিমিটেশন ৫০০০ হাজারের বেশি আন লিমিটেড করে দেয়া হবে।
সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, নতুন পদক্ষেপের ফলে মানুষ আরও বেশি সময় ফেসবুকে কাটাতে আগ্রহী হবেন। ফেসবুক থেকে পাওয়া সুবিধা নিতে চাইবেন। ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী জিম ক্যাসল বলেন, নতুন ডিজাইনটি শিগগিরই চালু হবে। যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই পরিবর্তন। এর ফলে মানুষ আরও আগ্রহী হবেন ফেসবুকে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








