মালয়েশিয়ার জন্য ১২ হাজার শ্রমিক নির্বাচিত : নির্বাচিতদের তালিকা www.g2g.bmet.gov.bd
মালয়েশিয়ায় যেতে আগ্রহী নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ধাপে ১১ হাজার ৭৫৮ জন শ্রমিক নির্বাচিত হয়েছেন। বুধবার বিকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে লটারির মাধ্যমে এদের নির্বাচিত করা হয়েছে। মন্ত্রী বলেন, লটারিতে চূড়ান্তভাবে নির্বাচিত সবাইকে রেজিস্ট্রেশনের সময় দেয়া মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা জানিয়ে দেয়া হবে। এই কর্মীরা আগামী মার্চের প্রথম সপ্তাহে মালয়শিয়ায় যাওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি। ঢাকা বিভাগের ৩৬৪৬, চট্টগ্রামের ২২৮৭, রাজশাহীর ১৫৫১, রংপুরের ১৩৬২, বরিশালের ৭৬১, খুলনার ১২৭৯, সিলেটের ৮৭৩ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের তালিকা www.g2g.bmet.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








