মা হওয়ার চেয়ে কঠিন কাজ নেই: ওবামা
বারাক ওবামা অ্যান রমনিযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মা হওয়ার চেয়ে কঠিন কাজ নেই। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনির স্ত্রী অ্যান রমনির একটি বক্তব্যের সমর্থনে তিনি এ কথা বলেন।একজন ডেমোক্রেটিক কৌশলবিদ অ্যান রমনিকে কটাক্ষ করে বলেন, ‘তিনি জীবনে একদিনের জন্যও কাজ করেননি।’ তাঁর এ মন্তব্যে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
গত বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি রোজেন নামের ওই ডেমোক্রেটিক কৌশলবিদ বলেন, মিট রমনি নারী ও অর্থনীতির বিষয়ে তাঁর স্ত্রী অ্যান রমনিকে প্রতিভূ হিসেবে ব্যবহার করছেন। তবে অ্যানকে কখনো সন্তান লালন-পালন ও কাজ করতে হয়নি। অবশ্য ব্যাপক সমালোচনার পর রোজেন পরে তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
রোজেনের ওই বক্তব্যের জবাবে পাঁচ সন্তানের জননী অ্যান রমনি গত বুধবার এ টুইটার মন্তব্যে বলেন, ‘আমি বাড়িতে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং পাঁচ সন্তানকে বড় করেছি। বিশ্বাস করুন, এটা সত্যিই কঠিন কাজ।’
স্থানীয় সংবাদ চ্যানেল কেসিআরজিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান রমনির ওই বক্তব্যকে সমর্থন করে ওবামা বলেন, তাঁর ওই বক্তব্য যাঁরা সমর্থন করেন না, বিষয়টি নিয়ে তাঁদের নতুন করে ভাবা উচিত। বিবিসি।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








