মির্জা আব্বাসের মায়ের মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলের শোক প্রকাশ
নিউইয়র্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের মাতা কমলা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মির্জা আব্বাসের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন: যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ডাঃ মুজিবুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, আলহাজ সোলোমান ভূইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন ঠাকুর, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, তাজুল ইসলাম খান, মাহফুজুর রহমান, ফারুক হোসেন মজুমদার, মাহবুবুর রহমান (মাহবুব), মনসুর আলী, সাইফুল ইসলাম লিটন, আহবাব হোসেন চৌধুরী, রিয়াজুল ইসলাম (রিয়াজ), আতিকুল হক আহাদ, আমানত হোসেন আমান, মিজানুর রহমান মিজান, শামীম মাহমুদ, ফখরুল ইসলাম দেলোয়ার, বিলাল আহমেদ চৌধুরী, মেহবুব খান, মোঃ মাঈন উদ্দিন, কয়েস আহমদ চৌধুরী, রেজাউল আজাদ ভূইয়া, এমদাদ তরফদার, কাজী আমিনুল ইসলাম স্বপন, আনোয়ারুল হক লেবু প্রমুখ। উল্লেখ্য, মির্জা আব্বাসের মাতা কমলা খাতুন ৮৫ বয়সে ২৬ অক্টোবর বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে মরহুমা কমলা খাতুন ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








