মিশিগানে বাংলাদেশ দূতাবাসের ৫ দিনব্যাপী কনস্যুলার সেবা প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মিশিগানের বাংলা টাউন খ্যাত ‘হ্যামট্রামেক সিটি’র কাবাব হাউসে ৫ দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবার আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিশিগানে বসবাসরত বাংলাদেশিদেরকে এই সেবা প্রদান করা হয়।
মিশিগানের সংবাদদাতা আশিক রহমান জানান, বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আশফাকুল নোমানের নেতৃত্বে আব্দুল্লাহ আল নোমান, লুতফুর রহমান ও মঞ্জুর এলাহী টিম এই সেবা কার্যক্রম পরিচালনা করেন। তাদেরকে সার্বিক সহযোগিতা করেন সায়মা খান। সেবার মধ্যে ছিল ডিজিটাল পাসপোর্ট তৈরি এবং নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), পাওয়ার অব এ্যাটর্নি ও দ্বৈত নাগরিকত্ব সনদ (ডিএনসি) প্রদানসহ অন্যান্য জরুরি সেবা।
মিশিগান স্টেট গভর্নর কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি মেনে সেবা কার্যক্রম সম্পন্ন করা হয়। হ্যামট্রামিক সিটি পুলিশ কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।
ফার্স্ট সেক্রেটারি আশফাকুল নোমান এ প্রসঙ্গে বলেন, ২০১৯ সালের পরে মিশিগানে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করা যায়নি। বর্তমান করোনা পরিস্থিতির কারণে প্রতি বছরের ন্যায় দূতাবাস কর্তৃক গত বছর সেবা দিতে না পারলেও এবার পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় সেবা প্রদান করতে পেরেছি।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








