Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মুক্তিযোদ্ধা বাবার নামে কুমিল্লায় সড়কের নাম করার দাবি নিউইয়র্ক প্রবাসী কন্যার

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: January 22, 2021 | 2:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক. নিউইয়র্ক: মুক্তিযোদ্ধা বাবার স্মরণে একটি সড়কের নামকরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেছেন তার নিউইয়র্ক প্রবাসী কন্যা।

মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাছানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী শুক্রবার।

এ উপলক্ষে নিউইয়র্কে বসবাসরত তার একমাত্র কন্যা কানিজ ফাতেমা টোয়েন্টিফোর ডটকমের নিউইয়র্ক প্রতিনিধির কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সড়কের নামকরণ করার বিষয়ে ওই অনুরোধ করেন।

তিনি বলেন, “করোনার কারণে সবকিছু সীমিতাকারে করা হচ্ছে। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার লোহাইমুড়ি গ্রামে কোরআন খতম ও দোয়া-মাহফিল হবে।”

“এছাড়া বাবা প্রতিষ্ঠিত ফকিরবাজার স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষকেরা দোয়া-মাহফিলে মিলিত হবেন। পাশাপাশি ঢাকায় হাজারিবাগে বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন বাসায়ও দোয়া অনুষ্ঠিত হবে।”

কানিজ ফাতেমা বলেন, “এ বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা স্মরণ করতে তার গ্রামের বাড়ি সংলগ্ন ‘কুমিল্লা-ফকিরবাজার-সালদানদী সড়ক’ এর নাম পরিবর্তন করে ‘বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাছান সড়ক’ করার অনুরোধ জানাচ্ছি।”

প্রসঙ্গত মুক্তিযুদ্ধের সময় মাহমুদ হাছান বুকের পাঁজরের নিচে একটি সেলের টুকরোর আঘাতে আহত হয়েছিলেন।

এ প্রসঙ্গে স্মৃতিচারণ করে তার মেয়ে কানিজ বলেন, “আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও জীবনের শেষদিন পর্যন্ত বাবা সে টুকরোটি বের করেননি। মাঝে মাঝে ব্যথা অনুভূত হত। কিন্তু অহংকার করে তিনি বলতেন- এটা আমার স্বাধীনতার চিহ্ন। ডাক্তার বলেছেন তেমন ক্ষতি হবে না, তাই রেখে দিলাম।” বিডিনিউজ

ট্যাগ:
Situs Streaming JAV