মৃত আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে দুই যুবতী, ‘আধ্যাত্মিক গুরু’র শিকার!
ডেস্ক: মৃত আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বা সাক্ষাৎ করতে চেয়েছিলেন দুই যুবতী। এ জন্য সহায়তার জন্য তারা এক আধ্যাত্মিক সাধকের কাছে যান। ওই সাধক তাদের মনোবাসনা পূর্ণ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। কিন্তু তার জন্য তাদেরকে পুরো বিবস্ত্র হতে হবে। ওই সাধকের নাম কার্ল ল্যাঙ্গ (৪৯)। তিনি তাদেরকে বলেন, তাদের নগ্ন ছবি তার কাছে পাঠাতে হবে। একই সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে। এতে আধ্যাত্মিক শক্তি বাড়বে। তার প্রথম শিকারে পরিণত হন ২৭ বছর বয়সী এক যুবতী। তারপর তার শিকারে পরিণত হন আরেক যুবতী। এ ঘটনায় কার্ল ল্যাঙ্গের বিরুদ্ধে বিচার চলছে। প্রথম যুবতী তার কাছে আর্জি তুলেছিলেন, তার পিতা মারা গেছেন ১০ বছর আগে। সেই মৃত পিতার সঙ্গে তিনি যোগাযোগ করতে চান। এ বিষয়ে ওই যুবতী কার্লের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় কার্ল তার কাছে নিজেকে যিশুখ্রিষ্টের পুনর্জীবিত রূপ বলে আখ্যায়িত করেন। এরপর কার্ল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তখন কার্ল তাকে নিশ্চিত করেন তারা যা করছে তা অতি স্বাভাবিক। প্রথম যুবতী ক্রাউন কোর্টে বলেছেন, ওই সময় আমি অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু আমার আধ্যাত্মিক শক্তি অর্জনের প্রয়োজন ছিল। তা করতে আমাকে নগ্ন হতে হবে। প্রসিকিউটর ম্যাথিউ রবার্টস জুরিদের কাছে বলেছেন, কার্ল যে কৌশল অবলম্বন করেছে তা অমানবিক। সে ছিল যুবতী শিকারি। এ অভিযোগে তার বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়েছে।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








