Friday, 6 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: March 3, 2026 | 2:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি ধর্মীয় আবহে মাসটি পালন করছে। গত ২৮শে ফেব্রুয়ারি মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন-বাফি এর উদ্যোগে আয়োজিত হয় ইফতার ও দোয়া মাহফিল।
সংগঠনের সভাপতি হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সারওয়ার মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবিরুল ইসলাম, কবি শামসুদ্দীন মাহমুদ, তানভির হাসান, মামুন মোতালিব, খুরশিদ শাব্বির ও মোহাম্মদ কাজলসহ আরও অনেকে।
মূলধারার রাজনীতিবিদ ডেমোক্র্যাট নেতা সিটি কাউন্সিলম্যান ইয়ামিল হার্নান্ডেজ, সিটি কাউন্সিলম্যান জিম ম্যাকনালটি, কাউন্সিলম্যান হামজা খান সহ ভার্জিনিয়ার ডেমোক্র্যাট নেতৃবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বাফির সভাপতি হাসান চৌধুরীকে মন্টগোমারি কাউন্টি ডেমোক্র্যাট সেন্ট্রাল কমিটির জন্য আনুষ্ঠানিক সমর্থন জানান। অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের প্রয়াত সদস্য মোহাম্মদ হোসাইন আহমেদ বাবর এবং হোসনে আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV