মেয়রের অনুরোধ উপেক্ষা: বৃদ্ধি হচ্ছে নিউইয়র্ক সিটির এপার্টমেন্ট ভাড়া
মোহাম্মদ তুহিন: মেয়র, সিটি কাউন্সিল স্পিকার, পাবলিক এডভোকেট এবং বেশ কিছু সিটি কাউন্সিল মেম্বার এর সমর্থন থাকা স্বত্ত্বেও শেষ পর্যন্ত সফলতার মুখ দেখতে পেল না নিউইয়র্ক সিটির রেন্ট ষ্টেবলাইজড্ এপার্টমেন্টগুলোর ভাড়া বৃদ্ধি এক বছরের জন্য স্থগিত রাখার পরিকল্পনাটি। গত ২৩শে জুন রাতে নিউইয়র্ক সিটির প্রায় কয়েক ডজন বিল্ডিং মালিক এবং কয়েকশত ভাড়াটিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এক বৈঠকে নিউইয়র্ক সিটির রেন্ট গাইডলাইন বোর্ডের পাচঁ জনের মধ্যে চারজনই ভাড়া বৃদ্ধির পক্ষে ভোট দেন। ফলে, আগামী ১লা অক্টোবর থেকে এক বছরের লীজে শতকরা ১ ভাগ এবং দুই বছরের লীজে শতকরা ২.৭৫ ভাগ পর্যন্ত ভাড়া বৃদ্ধি কার্যকর হবে। উল্লেখ্য, সিটির রেন্ট্ গাইডলাইন বোর্ডের ৪৫ বছরের ইতিহাসে কখনই ভাড়া বৃদ্ধি স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি। রেন্ট গাইডলাইন বোর্ডের এই সিদ্ধান্তে সিটির রেন্ট ষ্টেবলাইজড্ এপার্টমেন্টে বসবাসকারী প্রায় এক মিলিয়ন বাসিন্দা প্রভাবান্বিত হবে। এই ভাড়া বৃদ্ধি হবে আইন অনুমোদিত সর্বোচ্চ ভাড়া। তবে, এপার্টমেন্ট মালিকরা চাইলে তাদের ভাড়াটিয়া থেকে আরও কম ভাড়া গ্রহণ করতে পারবে।
রেন্ট ষ্টেবলাইজড এপার্টমেন্টে বসবাস করে এমন বাসিন্দাদের মতে, বাড়ি ভাড়া বৃদ্ধি এক বছরের জন্য স্থগিত রাখা হলে তারা একটু হাফঁ ছেড়ে বাচঁতো। কারণ অধিকাংশকেই তাদের আয়ের ৩০ থেকে ৫০ ভাগ বাড়ি ভাড়ার পেছনে ব্যয় করতে হয়। যার ফলে, খাদ্য, চিকিৎসা সহ অন্যান্য প্রয়োজনীয় খাতে তাদের খরচ কমিয়ে ফেলতে হচ্ছে। অন্যদিকে, রেন্ট বোর্ডের দেয়া এক তথ্য মতে, সিটির এপার্টমেন্ট মালিকদের ব্যয় গত ২০১৩ সালে প্রায় ৫.৭ ভাগ বেড়েছে। যার মধ্যে সিটির ট্যাক্স বেড়েছে ৫%, ইউটিলিটি ব্যয় বেড়েছে ৮.৪ % এবং জ্বালানী তেলের খরচ বেড়েছে ৭.৮ %।
গত বছর সিটির রেন্ট গাইডলাইন বোর্ড রেন্ট ষ্টেবলাইজড্ এপার্টমেন্টের ভাড়া এক বছরের লীজে ৪% এবং ২ বছরের লীজে ৭.৭৫% ভাড়া বাড়ানোর অনুমোদন দিয়েছিল। গত দশ বছরে ২০০৩, ২০০৬ এবং ২০০৯ সালে সবচেয়ে বেশি হারে ভাড়া বাড়ানো হয়
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








