মোটা বললেই বাড়বে ওজন
আপনার বাবা-মা, ভাই-বোন বা বন্ধুরা কি সব সময় আপনাকে মোটা বলে উত্যক্ত করে? তবে সাবধান হয়ে যান এখনই। কারণ মোটি বললে স্থুলতা আরও বেড়ে যেতে পারে!
এক গবেষণায় দেখা গেছে মোটা বলে যাদের ডাকা হয় তাদের স্থুলতা বৃদ্ধি পেতে পারে। গবেষণা অনুযায়ী, যে মেয়েদের ১০ বছর বয়স থেকেই মোটা বলে ডাকা হয় তাদের ১৯ বছর বয়সে স্থূলতা দেখা দিতে পারে।
লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবৈজ্ঞানিক ও সহ-অধ্যাপক এ. জ্যানেট টমিয়ামা জানিয়েছেন, সাধারণত মোটা বলা ডাকার প্রভাব এক দশক বাদে পড়তে দেখা যায়।
গবেষণায় ১ হাজার ২১৩ আফ্রিকান-আমেরিকী মেয়ে ও ১ হাজার ১৬৬ জন উত্তর ক্যালিফোর্নিয়া, সিনসিনেটি ও ওয়াশিংটনের মেয়েদের অন্তর্গত করা হয়। এদের মধ্যে ৫৮ শতাংশ মেয়েদের ১০ বছর বয়স থেকেই মোটা বলে ডাকা হতো।
গবেষকেরা দেখেছেন, ছোটবেলা থেকে যাদের মোটা বলে ডাকা হয় তাদের ১৯ বছর বয়সে মোটা হওয়ার সম্ভাবনা অন্য মেয়েদের তুলনায় ১.৬৬ শতাংশ বেশি দেখা যায়।
গবেষণার সহ-গবেষক জাফেরি হাঙ্গার গবেষণাপত্রে প্রকাশিত রিপোর্টে জানিয়েছেন, ওজন বাড়ার কথা ক্রমাগত কাউকে বলতে থাকলে তার মনে মানসিক চাপের সৃষ্টি হয়। এর ফলে ব্যক্তি প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেতে শুরু করে ফলে তার মধ্যে স্থূলতার সম্ভবনা দেখা দেয়।বাংলাদেশ প্রতিদিন
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








