Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

মোবাইল মেসেজ ফেরত আনা যাবে?

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: January 5, 2015 | 2:28 PM

মোবাইল ফোনে কাউকে ভুল করে মেসেজ বা বার্তা পাঠিয়ে হায় হায় করতে দেখা যায় অনেককেই। স্ট্রিংস নামের এক স্মার্টফোন অ্যাপ্লিকেশন এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। কাউকে পাঠানো বার্তা ফেরত আনতে বা তা দূর থেকেই মুছে দিতে পারে এই অ্যাপটি। যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান বি ল্যাবস দাবি করেছে স্ট্রিংস নামের অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেছে তারা। এই অ্যাপটি ব্যক্তিগত বার্তা বিনিময়ের ক্ষেত্রে ব্যবহারকারীকে পূর্ণ নিয়ন্ত্রণ দিতে পারে। এতে প্রেরক ও প্রাপক উভয়ের মোবাইল ফোনেই স্ট্রিংস অ্যাপ চালু থাকতে হবে।
বি ল্যাবসের দাবি, তথ্য বিনিময়ের নতুন পদ্ধতি স্ট্রিংস ব্যবহার করে বার্তা বিনিময় করা ও প্রয়োজনে তা ফেরত আনা যাবে। আলাপচারিতার সময় কোন বার্তা দেখা বা ডাউনলোড করা যাবে—তার নিয়ন্ত্রণ থাকবে বার্তা প্রেরকের হাতে। একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গেও চ্যাট করা যাবে। প্রতিটি স্ট্রিং একক বার্তা হওয়ায় ব্যবহারকারী একই ব্যক্তির সঙ্গে একাধিক বিষয়ে স্ট্রিং চালু করতে পারবেন। চ্যাট করার সময় অডিও-ভিডিও যুক্ত করার সুযোগ থাকবে। একবার স্ট্রিং মুছে দিলে সব মোবাইল ফোন ও স্ট্রিংসের সার্ভার থেকেও তা চিরতরে মুছে যাবে। বিনা মূল্যে এই অ্যাপটি আইওএসের জন্য অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যানসা নামের আরও একটি অ্যাপ সেখানে রয়েছে, যা একই রকম সুবিধা দিতে পারে।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV