Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মোরগ-মুরগির চোখে চশমা

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: May 24, 2011 | 11:42 PM

ইউএসএনিউজ ডেস্ক: নিজেদের মধ্যে মারামারি করে দিনে কমপক্ষে ১০টি মোরগ-মুরগি মারা যাচ্ছিল চীনের খামারি ঝাং জিয়াওলংয়ের। তিনি ভেবে পাচ্ছিলেন না কী করবেন। নিজের অভিজ্ঞতার আলোকে কাজে লাগালেন এক বুদ্ধি। খামারের মোরগ-মুরগিকে চশমা পরিয়ে দিলেন, যাতে এগুলো সরাসরি প্রতিপক্ষকে দেখতে না পায়। আর এতেই তিনি ফল পেলেন আশ্চর্য রকম। চশমা পরানোর পর মোরগগুলো আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেছে, তাদের মারামারিও কমেছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিয়াওমেন এলাকার বাসিন্দা জিয়াওলং জানান, মোরগের জন্য বানানো প্লাস্টিকের এ চশমাগুলো আসলে এক ধরনের ঠুলির মতো। এটা চোখে পরানো থাকলে মোরগরা সরাসরি দেখতে পায় না। ফলে প্রতিপক্ষের সঙ্গে মারামারি করাও সম্ভব হয় না। তিনি বলেন, ‘আমার মোরগগুলোর মধ্যে মারামারি লেগেই থাকত। এতে দিনে প্রায় ১০টি মোরগ-মুরগি মারা যেত।’জিয়াওলং বলেন, ‘নিজের চশমা পরার অভিজ্ঞতাটি মোরগের ক্ষেত্রে লাগানোর আইডিয়াটি হঠাৎ করেই মাথায় আসে। ভাবলাম, যদি এরা সরাসরি নিজেদের দেখতে না পায়, তবে হয়তো আর মারামারি করবে না। শেষকালে তা-ই হলো। চশমা সত্যিই চমৎকার কাজ দিয়েছে। ওদের মারামারি আগের তুলনায় অনেক কমে গেছে।’ সূত্র : অরেঞ্জ।কালের কণ্ঠ

ট্যাগ:
Situs Streaming JAV