Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকার উৎসব মুখর বনভোজন, মানুষের ঢল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: June 30, 2021 | 2:26 PM

https://www.facebook.com/140738015944006/videos/1687941914731823

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের আয়োজনে গত ২৭ জুন রোববার মৌলভীবাজার জেলাবাসীর বার্ষিক বনভোজন ও মিলন মেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চমৎকার আবহাওয়ায় নিউইয়র্কের এস্টোরিয়া পার্কের এই অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল নামে। স্বপরিবারেও অংশ নেন অনেকে। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায়

বসবাসকারী মৌলভীবাজার প্রবাসী রঙ-বেরঙের পোশাক পরিহিত নানা বয়সী মানুষের উপস্থিতিতে এস্টোরিয়ার বিশাল পার্ক হয়ে ওঠে বর্ণিল। বৃহত্তর সিলেট সহ মৌলভীবাজার জেলাবাসীর উপস্থিতিতে এ বনভোজন মৌলভীবাজারবাসীর মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের কর্মকর্তাদের দাবী প্রবাসের সকল সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় দুই হাজারের মতো মানুষ অংশ নেন এ বনভোজনে। প্রবাসে কমিউনিটির কোন বনেভোজনে এতো লোকের অংশ গ্রহণ রেকর্ড বলেও দাবী সংশ্লিষ্টদের।

বনভোজনে দিনব্যাপি নানা কর্মসুচীর মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, সকালের নাস্তা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী। এছাড়াও অনুষ্ঠানে চলতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী প্রায় অর্ধশত শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলীর পচিালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
বনভোজন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের মনজু ও সৈয়দ সাদিক আহমদ, সদস্য সচিব মো: আম্বিয়া মিয়া, যুগ্ম সদস্য সচিব শাহ জাবের আহমেদ ও রমজান আলী, প্রধান সমন্বয়কারী আবু সুফিয়ান, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জুবায়ের খান জুয়েল, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ সুজন, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আহমদ জুয়েদ, ক্রীড়া সম্পাদক আরজান খান ও মহিলা সম্পাদক রুবিয়া বখত সহ কার্যকরী পরিষদের কর্মকর্তা ও বনভোজন কমিটির কর্মকর্তারা।

সংগঠনের পক্ষে অতিথিদের অভ্যর্থনা জানান সৈয়দ শওকত আলী ফরিদ, তুতিউর রহমান, শাহ্্ রকিব আলী, নজরুল হক, এম রহমান ফরিদ, নাসির উদ্দীন, মামুনুর রশীদ শিপু, ফখরুল ইসলাম, মইনুদ্দিন আহমেদ, মৌ. সাইফুল আলম সিদ্দিকী, আবু বক্কর চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, মো. বদিউজ্জামান, মজিউর উদ্দীন চৌধুরী, হাজী মো. ইকবাল. মো. আবুল কালাম (মতিন), সুফিয়ান আহমেদ চৌধুরী, নূরে আলম জিকু, আব্দুল জব্বার, মো. শামীম চৌধুরী, হেলাল খান, আশরাফ ইকবাল ও মিয়া মো. আফজাল।

শুরুতে অতিথিদের সাথে নিয়ে এসোসিয়েশনের কর্মকর্তারা রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে কুইন্স সিভিল কোর্ট জজ পদে এগিয়ে থাকা প্রার্থী এটর্নী সোমা সাঈদ, কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী অ্যাটর্নি সোমা সায়ীদ, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আজিজ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, সাবেক সভাপতি বদরুল হোসেন খান, পিকনিক কমিটির প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান আহমদ, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দ্য অপটিমিস্টের প্রতিষ্ঠাতা রফিক উদ্দিন চৌধুরী রানা, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান, শাহাব উদ্দিন, শিল্পপতি জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আব্দুস শহীদ, যুবলীগ মৌলভীবাজার জেলার সভাপতি নাহিদ আহমদ, যশোর সমিতির সভাপতি মনিরুল ইসলাম, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ চৌধুরী, মজির উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক কংগ্রেসম্যান প্রার্থী

মিজানুর রহমান, ডিজিটাল ট্রাভেলসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এ জলিল, নাসির উদ্দীন, তোফায়েল আহমেদ চৌধুরী, সৈয়দ মামুন, আসিফ চৌধুরী, জোসেফ চৌধুরী, শাহ আলম, আবুল কালাম, বশির উদ্দিন, মিয়া আফজাল হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাছিব মামুন, সাবেক সম্পাদক জুনেদ খান, মৌলানা সাইফুল আলম সিদ্দিকী, কাউন্সিল মেম্বার প্রার্থী সাইফুর খান হারুন, মোহাম্মদ সাবুল উদ্দিন ও ফাতেমা ভৈরব, হবিগঞ্জ সমিতির সাবেক সভাপতি সৈয়দ কোবাদ, কমলগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মিয়া আবজাল, রাজনগর উন্নয়ন পরিষদের সভাপতি হেলাল খান, রাজনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক হারুন

আলী, সুনামগঞ্জ সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি আজমল খান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, কমিউনিটি এক্টিভিস্ট হেলাল খান, হারুন আলী, ফক্কু চৌধুরী, কুলাউড়া বাংলাদেশি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, ফেডালিস্ট কর্মকর্তা মোশায়েদ চৌধুরী, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী চমন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক কর্মকর্তা শাহ আলাউদ্দিন, ফাতেমা গ্রুপের চেয়ারম্যান শামসুল ইসলাম, এজিএস ফজলুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ফয়সল আহমেদ ও গোবিন্দজি বানিয়া, কমিউনিটি এক্টিভিস্ট নিয়াজ আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, কামরান চৌধুরী, জমশেদ, আবুল হাসনাত, তোফায়েল চৌধুরী, ময়নুজ্জামান চৌধুরী, আসিফ চৌধুরী, আজিমা ইসলাম, হাসান ফাতেমা, কয়েছ আহমেদ, জাবেদ আহমেদ, রেজাউল করিম রেনু প্রমুখ।

মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন টাইম টিভির সিইও আবু তাহের, পরিচয় সম্পাদক নাজমুল হাসান, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রবাস সম্পাদক আবু সাঈদ, ঠিকানার নির্বাহী সম্পাদক জাবেদ খসরু, সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল, শাহ জে চৌধুরী, আম্বিয়া অন্তরা, আব্দুস শাহিদ হামজা প্রমুখ।

অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান হয় নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে কুইন্স সিভিল কোর্ট জজ প্রার্থী এটর্নী সোমা সাঈদ, কাউন্সিলমেম্বার প্রার্থী মোহাম্মদ সাবুল উদ্দিন, সাইফুর খান হারুন ও ফাতেমা বৈরবকে।
অনুষ্ঠানের শুরুতে সকালের নাশতা পরিবেশন করা হয়। এরপর আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা। নানা বয়সী ছেলে-মেয়ে সহ মহিলারা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। অনুষ্ঠানে শাড়ি-গহনাসহ বিভিন্ন পণ্যের প্রায় ২০টি স্টল ছিল। এসব স্টল থেকে পছন্দের জিনিস কিনে নেন অতিথিরা।
একপর্যায়ে পরিবেশন করা হয় দুপুরের খাবার। দুই সহস্রাধিক মানুষের খাবার পরিবেশনায় প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন কমিউনিটির বিশিষ্ট রিয়েলেটর মইনুল ইসলাম।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জন প্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব। শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাপনী পরীক্ষায় কৃতিত্বের জন্য ৪৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এই পর্বের পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন তাসনিয়া চৌধুরী, মাশিয়া আক্তার ও তাসনিমা এলাহী (রিয়া)। সমস্ত পুরস্কার প্রদান করেন ব্যবসায়ী বেলাল চৌধুরী।
র‌্যাফল ড্র বিজয়ী ও স্পন্সররা হলেন : লুইবাটনের বেগম সায়মা চৌধুরীÑস্পন্সর করেন রহমান মালিক; মোতাচ্ছির মিয়াÑস্পন্সর করেন লিচু; নাহিদ আহমেদÑ৬৫ ইঞ্চি টিভি স্পন্সর করেন নূর হাই; তাসলিমাÑসোনার চেইন স্পন্সর করেন রুবিয়া বখ্ত; রুজুÑ৫৫ ইঞ্চি টিভি স্পন্সর করে দেশী বাজার; সালেহ আহমেদÑল্যাপটপ স্পন্সর করেন আসফাকুল তরফদার; বদরুল আলমÑল্যাপটপ স্পন্সর করে বিসমিল্লাহ ফার্মেসি; অপুÑআইপ্যাড স্পন্সর করেন অ্যাটর্নি মঈন চৌধুরী; সানিÑবাইসাইকেল স্পন্সর করে রাজনগর উন্নয়ন পরিষদ ইউএসএ ইন্্ক এবং নীলÑসেলাই মেশিন স্পন্সর করেন হেলাল তরফদার।

বনভোজনের স্পন্সরকারীরা হলেন : মইনুল ইসলাম (মেগা হোম রিয়েল এস্টেট), বশির খান (পান্না-২ গার্ডেন), বিলাল চৌধুরী (প্রেসিডেন্ট অব নয়া ইমপোর্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটরস ইন্্ক), অ্যাটর্নি হাসান মালিক, ইএসকিউ, দাদা হোম কেয়ার (রিসফা ইসলাম)Ñফ্যামিলি ওয়েলনেস প্রোগ্রাম, এনওয়াই ইন্স্যুরেন্স রিয়েলটি (রহমান), ডিজিটাল ট্রাভেলস (নজরুল ইসলাম) এস্টোরিয়া, জমজম ফার্মেসি, গ্লোবাল ইন্স্যুরেন্স নিউইয়র্ক, রুহুল আমিন, ডা. বর্ণালী হাসান (এফিসিয়েন্ট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কেয়ার), অ্যাটর্নি মঈন চৌধুরী, ইএসকিউ, নাফিজ রহমান, ব্রোকার/সিইও (উলবেসডেন রিয়েলটি অ্যান্ড প্রোপার্টি ম্যানেজমেন্ট, তওহিদ শিবলী এমডি, সিপিএ জাকির চৌধুরী (ট্যাক্স, অডিট অ্যান্ড করপোরেশন)।

সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বাংলাদেশি শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। অনুষ্ঠানে শাড়ি-গহনাসহ বিভিন্ন পণ্যের প্রায় ২০টি স্টল ছিল। এসব স্টল থেকে অতিথিরা পছন্দের জিনিস কিনে নেন।
অতিথিরা ইতিহাস সৃষ্টিকারী সফল পিকনিক আয়োজনের জন্য মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকার কর্মকতৃাদের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনুষ্ঠানটি সফল ও স্বার্থক করায় কর্মকর্তা, অতিথি সহ কমিউনিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা স্পন্সরদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ:
Situs Streaming JAV