Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ম্যাচ পাতানোর অভিযোগ : জেলও হতে পারে আশরাফুলদের!

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: June 4, 2013 | 9:35 AM

ম্যাচ পাতানোর অপরাধে ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন মোহাম্মদ আশরাফুল মাহবুবুল আলম, মোশারর��                                            ম্যাচ পাতানোর অপরাধে ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন মোহাম্মদ আশরাফুল মাহবুবুল আলম, মোশাররফ হোসেন I ক্রিকেটীয় শাস্তি তো আছেই, অভিযোগ প্রমাণিত হলে বিভিন্ন মেয়াদের জন্য নিষিদ্ধ হবেন মোহাম্মদ আশরাফুলসহ অভিযুক্ত ক্রিকেটাররা। ম্যাচ পাতানোর অপরাধে ক্রিকেটাররা ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন। আইনে সে সুযোগ আছে। দোষী প্রমাণিত হলে আর্থিক জরিমানা তো বটেই, এমনকি জেলও হতে পারে ক্রিকেটারদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ফৌজদারি কার্যবিধি ১৮৬০ অনুযায়ী জালিয়াতির অভিযোগ আনতে পারেন সংক্ষুব্ধ যে কেউ। জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে ওই খেলোয়াড়ের ছয় মাসের কারাদণ্ডাদেশ বা এক হাজার টাকা জরিমানা হতে পারে। হতে পারে উভয় দণ্ড। এ ছাড়া কনট্রাক্ট অ্যাক্ট ১৮৭২ অনুযায়ী, জুয়ার চুক্তি করায় অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই আইনের বলে দোষী প্রমাণিত হলে ক্রিকেটারকে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এক প্রশ্নের জবাবে শেখ হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের ক্রিকেটে ম্যাচ পাতানো বা ফিক্সিংয়ের ঘটনা আলোচনায় এল এই প্রথম। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো আইনের বিধান এখনো তৈরি হয়নি। তবে, দেশ বা দলের সঙ্গে চুক্তি ভঙ্গ করার অভিযোগে বা জালিয়াতির অভিযোগে সংক্ষুব্ধ যে কেউ ফৌজদারি আদালতে যেতে পারেন। ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের অপরাধে ক্রিকেটারদের কারাভোগের ঘটনাও খুব সাম্প্রতিক। ২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় তিন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে ১০ বছর, মোহাম্মদ আসিফকে সাত বছর ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। তবে শাস্তিটা শুধু সেখানেই শেষ হয়ে যায়নি। ঘটনা ইংল্যান্ডে ঘটেছিল এবং দেশটির প্রচলিত আইনে এ ধরনের কাজ ফৌজদারি অপরাধ বলে গণ্য। এতে এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে মামলা হয়। স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে ২০১১ সালের নভেম্বরে বাটকে আড়াই বছর, আসিফকে এক বছর ও আমিরকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন সাউথওয়ার্ক ক্রাউন আদালত। কারাগারে ভালো আচরণ করলে বিদেশি নাগরিকদের আগেই ছেড়ে দেওয়ার আইন আছে যুক্তরাজ্যে। ওই আইনের সুবাদে অর্ধেক সাজা খাটার পর মুক্তি পান আমির, আসিফ ও বাট। ক্রিকেটে দুর্নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটারদের কারাভোগের ঘটনা এটাই প্রথম।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV