যুক্তরাজ্যে অবৈধ ৭ বাংলাদেশী শ্রমিক চিহ্নিত

ডেস্ক: যুক্তরাজ্যের বর্ডার এজেন্সি অবৈধ উপায়ে তিনটি রেস্তরাঁয় কাজ করার দায়ে ৭ বাংলাদেশীকে চিহ্নিত করেছে। এ ঘটনা ঘটেছে ব্লান্ডফোর্ডে। সেখানকার ওয়েস্ট স্ট্রিটের সিমলাতে অভিবাসন বিষয়ক কর্মকর্তারা শ্রমিকদের কাজের বৈধতা পরীক্ষা করে। এতে ধরা পড়েন ওই ৭ বাংলাদেশী। ঘটনার সময় তাদের ৩ জন পালানোর চেষ্টা করেন। কিন্তু সফল হননি তারা। ওই এলাকায় পরীক্ষা করে দেখা যায়, সেখানে ৫ বাংলাদেশী অবৈধ উপায়ে কাজ করছেন। তাদের বয়স ২১, ২৫, ২৮, ৩৮ ও ৪০ বছর। এর মধ্যে ২১ বছর বয়সী যুবককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ৪০ বছর বয়সী ব্যক্তিকে তার দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। এতে যে সময় লাগে সে সময়ে নিয়মিত যুক্তরাজ্যের বর্ডার এজেন্সির কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। অন্যদিকে অভিবাসন বিষয়ক পুলিশ অভিযান চালায় ওয়েস্ট স্ট্রিটের বে লিফ এবং ইস্ট স্ট্রিটের স্পাইসি ইন্ডিয়া এলাকায়। বে লিফ থেকে এ সময় ৩৩ বছর বয়সী এক বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত আটক রাখা হয়েছে। স্পাইসি ইন্ডিয়াতে গ্রেপ্তার করা হয়েছে ৩০ বছর বয়সী এক বাংলাদেশী যুবককে। পরে তাকে ছেড়ে দেয়া হয়। তবে তাকেও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








