Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বোয়িং ৭৮৭ প্রত্যাহার

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: January 17, 2013 | 1:34 PM

জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) তাদের বিমান বহর থেকে ১৭টি বোয়িং ৭৮৭ (ড্রিমলাইনার) প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ ) ইউএস এয়ারলাইন্সকেও সাময়িকভাবে বোয়িং ৭৮৭ বিমানগুলো ব্যবহার স্থগিতের নির্দেশ দিয়েছে। চিলি ও ভারতও তাদের বিমান পরিবহন সংস্থাগুলোতে থাকা বোয়িং-এর ড্রিমলাইনারগুলো প্রত্যাহার করে নিয়েছে।
সরবরাহ করার পর থেকেই বোয়িংয়ের ড্রিমলাইনার বিমানগুলোতে একটার পর একটা সমস্যা ধরা পড়ছেই। সর্বাধুনিক এই যাত্রীবাহী বিমানগুলো প্রধানত কার্বনের তৈরি। বিশ্বে এগুলোই প্রথম এ ধরনের বিমান। সরবরাহের পর থেকেই বিমানগুলোর কোনটির জ্বালানি পথে ছিদ্র আবিষ্কৃত হয়, কোনটির ব্যাটারিতে আগুন ধরার ঘটনা ঘটে, বৈদ্যুতিক তারের সমস্যা ধরা পড়ে, কম্পিউটারে সমস্যা, ককপিটে ফাটল ইত্যাদি একের পর এক বিপত্তি ঘটছে।
এএনএ জানিয়েছে, অভ্যন্তরীণ রুটে ইয়ামাগুচি থেকে টোকিও আসার পথে বিমানের যন্ত্রপাতিগুলো ব্যাটারির সমস্যা নির্দেশ করে সঙ্কেত দেয়, এতে বিমানচালকদের কাছে জরুরি সতর্ক সঙ্কেত চলে গেলে তারা জরুরি অবতরণে বাধ্য হয়। এদিকে, বায়িংয়ের কর্মকর্তা মার্ক বিরটেল বলেছেন, তারা এসব প্রতিবেদন দেখেছেন, এসব বিষয়ে সজাগ আছেন এবং তাদের ক্রেতাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কাজ করছেন।
জানা গেছে, জাপানের দুটি বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের নতুন বিমান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের সবচেয়ে বড় ক্রেতা। এখন পর্যন্ত বোয়িংয়ের সরবরাহকৃত ৫০টি ড্রিমলাইনার বিমানের প্রায় অর্ধেক কিনেছে ঐ দুটি জাপানি বিমান সংস্থা।আল জাজিরা ও রয়টার্স/ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV