Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মূল স্রোতে ফেরাতে দ্বিতীয় মেয়াদেও লড়বেন ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: January 23, 2011 | 12:41 AM

 বাংলা প্রেস,নিউইংল্যান্ড থেকে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এখনো দু’বছর বাকি। দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের হিসেব কষতে শুরু করেছেন বারাক ওবামা।সম্প্রতি জনমত জরিপের ফলাফল তাঁর পক্ষে কথা বলায় তিঁনি এ হিসেব নিকেশ শুরু করেন। ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার তাঁর মুখপাত্র রবার্ট গিবস এমন ইঙ্গিত দিয়েছেন। গিবস জানান, অর্থনীতিকে মূল স্রোতে ফেরাতে অনেক ক্ষেত্রেই সফল হয়েছি আমরা। আমি মনে করি, প্রেসিডেন্ট এ ধারা অব্যাহত রাখতে চাইবেন। আগামী কয়েক মাসের মধ্যেই ওবামা প্রার্থিতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন বলেও জানান তিনি।

 

 

  ২০১২ সালের নভেম্বরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।ওবামার নিজ শহর শিকাগোতে তাঁর নির্বাচনী প্রচারের মূল দপ্তর স্থাপনসংক্রান্ত পরিকল্পনার খুঁটিনাটি ইতিমধ্যেই সেরে ফেলেছেন কর্মকর্তারা। হোয়াইট হাউস থেকে সম্পূর্ণ আলাদাভাবে কাজ করার জন্যই এই কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছেন ওবামা। তিনি হোয়াইট হাউসের রাজনৈতিক দপ্তর বন্ধ করে তাঁর ডেপুটি চিফ অব স্টাফ জিম মেসিনাকে প্রচারাভিযান পরিচালনার জন্য পাঠানোরও পরিকল্পনা করছেন। মেসিনার সহযোগী হিসেবে থাকবেন ডেমোক্র্যাটকর্মী জুলিয়ানা স্মুট এবং জেনিফার ও’মালে ডিলন। নিউইয়র্ক টাইমস প্রথম এসব পরিকল্পনার ব্যাপারে প্রতিবেদন করে।যদিও নির্বাচনের এখনো প্রায় দুই বছর বাকি এবং বিরোধী রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী কে হবেন সে সম্পর্কেও ওবামার কোনো ধারণা নেই। গিবস জানিয়েছেন, ওবামা আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযান শুরু করলেও তাঁর মূল মনোযোগ থাকবে দেশ পরিচালনার দিকেই।মহামন্দার সময়ের সঙ্গে লড়াই, বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীকে সংহত করার মতো বিষয়গুলোকে সামনে নিয়ে দ্বিতীয়বার ভোটযুদ্ধে নামতে চান ওবামা। তিনি তাঁর আলোচিত স্বাস্থ্যসেবা সংস্কার বিলকেও নির্বাচনী হাতিয়ারে পরিণত করতে চান।বিপরীতে রিপাবলিকানদের নির্বাচনী হাতিয়ার হবে দেশে বেকারত্বের হার। বর্তমানে ৯ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া সরকারি খরচ বাড়িয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দেউলিয়া করে দেওয়ার অভিযোগও তুলবে তারা।তবে সম্প্রতি বিভিন্ন সরকারি তথ্যে দেখা যায়, খুব ধীরে হলেও বেকারত্বের হার কমছে। এ ছাড়া অন্তত দুটি জনমত জরিপে দেখা গেছে, ওবামার জনপ্রিয়তাও বাড়ছে। ওয়াল স্ট্রিট জার্নাল-এনবিসি পরিচালিত জরিপে দেখা যায়, জরিপে অংশ নেওয়াদের ৫৩ শতাংশ ওবামার কাজে সন্তুষ্ট। গত ডিসেম্বরের তুলনায় এ হার আট শতাংশ বেশি। এনবিসি-ওয়াশিংটন পোস্ট পরিচালিত জরিপে এ হার ৫৪ শতাংশ, যা আগের তুলনায় ৫ শতাংশ বেশি। 

 
ট্যাগ:
Situs Streaming JAV