যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী কাজল ও শিশু পুত্র আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম :
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল (৫০) এবং তাঁর ১২ বছরের ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছেন। নিহতদের বাড়ি বাংলাদেশের লক্ষ্মিপুর জেলায়। ঘটনার মাত্র ১০ আগে তারা অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন। পিত-পুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাঙালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিহতদের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল তাঁর ছেলে আব্দুল্লাহকে নিয়ে স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশে বাসা থেকে রওয়ানা হন। দু’জন এরি স্ট্রিটের আলমা স্কুল রোড পার হচ্ছিল, তখন উত্তর-পশ্চিমের এসইউভি তাদের ধাক্কা দেয়। এসময় গাড়ির ধাক্কায় মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল ঘটনাস্থলে মারা যান। মারাত্মক আহত অবস্থায় আব্দুল্লাহকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর পরই ঘাতক চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে বুধবার সকালে পুলিশ ঘাতক চালক মিশেল হেগারম্যান (৫৪) কে গাড়িটি সহ তার বাড়ি থেকে আটক করে।
আজ বুধবার স্থানীয় সময় বাদ জোহর মসজিদে একই সঙ্গে জানাজা শেষে অ্যারিজোনায় পিতা-পুত্রের মর দেহ দাফন করার কথা রয়েছে।
মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল তাঁর ছেলে আব্দুল্লাহ, স্ত্রী ও কলেজে পড়–য়া একমাত্র মেয়ে সহ ঘটনার ১০ দিন আগে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। ২২ অক্টোবর মঙ্গলবার আব্দুল্লাহর স্থানীয় স্কুলে সিক্স গ্রেডে ভর্তি হওয়ার কথা ছিল। মিসবাহ উদ্দিন কাজলরা চার ভাই। কাজলের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল আমেরিকা প্রবাসী। তার আবেদনেই তিনি আমেরিকা আসেন। বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল ৪৫ বছর আগে তার জন্য আবেদন করেছিলেন। কাজলের আরেক বড় ভাই অস্ট্রেলিয়া প্রবাসী। সর্ব কনিষ্ঠ ভাই ঢাকার বাড্ডায় বসবাস করছেন।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








