যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় কৃষ্ণাঙ্গ প্রেমিকের গুলিতে বাঙালি তরুণী নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কৃষ্ণাঙ্গ প্রেমিকের বুলেটে প্রাণ ঝরলো বাঙালি তরুণীর। ২২ বছর বয়সী এই তরুনীর নাম সিনথিয়া ডি কোস্টা। ২৪ জানুয়ারি নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রেমিক ডেরিক ম্যানকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ গ্রেফতার করেছে।

সিনথিয়া মা-বাবার সাথে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ড রাজ্যেও সিলভার স্প্রিং সিটিতে থাকতেন। সিনথিয়া নিহত হবার সংবাদ ইন্ডিয়ানা পুুলিশ ফোন করে তার বাবা এন্ড্রু ডি কোস্টাকে জানিয়েছে। সিনথিয়ার মা সিসিলিয়া জানান, সিনথিয়া চাকরির সুবাদে ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলনে গেলে ডেরিকের সাথে দেখা হয়। প্রথম দেখাতে ডেরিক সিনথিয়াকে ভালো লাগে বলে জানায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। সিনথিয়া বিষয়টি নিয়ে আমার সাথে আলাপ করে। যুবককে দেখতে চাইলে সে তাকে বাসায় এনে পরিচয় করিয়ে দেয়। মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ডেরিকের সাথে মেয়ের বিয়ে দিতে না চাইলেও সিনথিয়া ওই যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যুবকটি ভার্জিনিয়ায় থাকতে সিনথিয়া প্রায়ই তার বাড়ি যেত। এক সময় যুবকের সাথে মনোমালিন্য দেখা দিলে সিনথিয়া ছয় মাস পূর্বে বাসায় চলে আসে।
গত ১৩ জানুয়ারি সিনথিয়া নিজে ড্রাইভ করে ইন্ডিয়ানায় সেই প্রেমিক যুবকের সাথে দেখা করতে যায়। সিনথিয়া সেখান থেকে তার মার সাথে প্রতিদিনই টেলিফোনে কথা বলতো এবং সব ঠিক আছে বলেও উল্লেখ করেন। গত শুক্রবার বিকেলে ইন্ডিয়ানা পুলিশ সিনথিয়ার বাবাকে জানান যে, তার মেয়ে গুলিতে নিহত হয়েছে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








