Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ঋণসীমা বাড়াতে শেষ মুহূর্তের সমঝোতা

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: August 1, 2011 | 11:28 PM

 

ইউএসএ নিউজ  ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকারের ঋণসীমা বাড়ানোর নিয়ে শেষ মুহূর্তে সমঝোতায় পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের শীর্ষ আইনপ্রণেতারা। প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার এ ঘোষণা দেয়ার পাশাপাশি আইনপ্রণেতাদের সঠিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ওবামা বলেন, কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা একটি সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে বাজেট ঘাটতি ধাপে ধাপে কমিয়ে আনা যাবে। ঋণ খেলাপি হওয়ার ঝুঁকিও এড়ানো যাবে। বিডিনিউজ জানায়, প্রায় দু’সপ্তাহ ধরে দরকষাকষির এ সমঝোতার মধ্য দিয়ে রিপাবলিকানদের বাজেট ঘাটতি কমিয়ে আনার প্রস্তাবও মেনে নিতে হচ্ছে ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টিকে। এ প্রস্তাব অনুযায়ী, আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার কমিয়ে আনা হবে। গতকাল যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদে ঋণসীমা বৃদ্ধি ও বাজেট ঘাটতি কমানোর এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে প্রস্তাবটি অনুমোদন পেতে কোন সমস্যা না হলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদকে এ বিষয়ে রাজি করাতে বেগ পেতে হতে পারে বলেই বিশ্লেষকদের ধারণা। যুক্তরাষ্ট্রের সরকার বছরে যে পরিমাণ ঋণ নিতে পারে তা গত মে মাসেই শেষ করে ফেলেছে ওবামার প্রশাসন। ফলে ২রা আগস্টের মধ্যে সরকারের ঋণ গ্রহণের সীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে বাড়াতে না পারলে বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ ছাড় করানো এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বড় ধরনের বিপাকে পড়বে বিশ্বের শীর্ষ এই অর্থনৈতিক শক্তি। আর সরকার ঋণ খেলাপি হলে বিভিন্ন এজেন্সির ক্রেডিট রেটিংয়ে ‘ট্রিপল এ’ থেকে যুক্তরাষ্ট্রের অবনমন ঘটার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেমন কিছু ঘটলে তা কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব অর্থনীতির জন্যই বিপর্যয় ডেকে আনবে। এ কারণে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলকে ঝামেলা মিটিয়ে ফেলতে তাগাদা দিচ্ছে আইএমএফও। যুক্তরাষ্ট্রের ঋণসীমা এর আগে বিভিন্ন সময়ে বাড়ানো হলেও এবারের মতো সমস্যা আর কখনও হয়নি। বিশ্লেষকরা বলছেন, মধ্যমেয়াদি নির্বাচনে ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টির বিপর্যয়ের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওবামার কোন প্রস্তাবই সহজে ছেড়ে দিচ্ছে না কট্টর রিপাবলিকানরা। মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV