Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের এক আদালতে খুনিকে জড়িয়ে ধরে ক্ষমা নিহতের ভাইয়ের

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: October 8, 2019 | 3:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রতিবেশী কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার অপরাধে ১০ বছর কারাদণ্ড পেলেন ডালাসের সাবেক পুলিশ অফিসার আম্বার গাইঘের। কিন্তু তারপর যা হলো, তাতে বিচারক থেকে শুরু করে আইনজীবী সকলেই হতবাক।

যুক্তরাষ্ট্রের ডালাসের এক আদালতে রায় ঘোষণার পর অপরাধীকে জড়িয়ে ধরলেন নিহতের ভাই। আর বললেন, ‘আর পাঁচ জনের মতো আপনাকেও ভালোবাসি। আমি চাই না আপনি জেলের মধ্যে পচে মরুন। আমি ব্যক্তিগতভাবে আপনার মঙ্গল কামনা করি।’

অপরাধী ডালাসের সাবেক পুলিশ অফিসার আম্বার গাইঘের। নিহত ওই কৃষ্ণাঙ্গ তরুণের নাম বোথাম জিন। আম্বারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের জেরে খুনের অভিযোগ আনা হয়। যদিও সাবেক ওই অফিসার আম্বারের দাবি, ঘটনার দিন তিনি ভুল করে বোথামের ফ্ল্যাটে ঢুকে পড়েন। ঘটনাচক্রে ২৬ বছরের ওই যুবক তখন মদ্যপান করছিলেন, ফ্ল্যাটের দরজা ছিল খোলা।

আম্বারের যুক্তি, ওই ফ্ল্যাটটিকে তার নিজের ফ্ল্যাট বলে ভুল করেছিলেন এবং সেখানে কোনো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে পড়েছে ভেবে গুলি চালান তিনি। গুলি লাগে বোথামের বুকে, মারা যান তিনি।

আম্বারের শাস্তি ঘোষণার পর আদালতে তখন চরম নিস্তব্ধতা। হঠাৎই বিচারক ট্যামি কেম্পের কাছে বোথামের ভাই ব্র্যান্ড জিন আর্জি জানান, ‘জানি না, এটা সম্ভব কি না, একবার কি আম্বারকে জড়িয়ে ধরতে পারি?’ বিচারক কেম্প অনুমতি দিলে ধীরে ধীরে এগিয়ে এসে ভাইয়ের হত্যাকারীকে জড়িয়ে ধরে করে বলেন, ‘আমার পরিবার কিংবা অন্য কারো সামনে এটা কখনো বলে উঠতে পারব না যে আমি এটা চাই না যে আপনি জেলে যান, আমি চাই আপনি যেন সেরাটুকুই পান, বোথাম বেঁচে থাকলেও এটাই চাইত। আর সেটা একমাত্র যিশুর চরণে নিজেকে সমর্পণের মাধ্যমেই পাওয়া সম্ভব।’ সূত্র : পূবের কলম

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV